mangrove plantMiscellaneous Trending News 

সুন্দরবন রক্ষায় ম্যানগ্রোভই শেষ কথা : বনমন্ত্রী

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ সুন্দরবন আম্ফান ঘূর্ণিঝড়ের আঘাত এখনও কাটিয়ে উঠতে পারেনি । প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মানুষের বাড়িঘর, গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে । সুন্দরবনের ওপর নেমে আসে এক চরম বিপর্যয় । তবে সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে চেষ্টা করছে সেখানকার মানুষ।সূত্রের খবর, রাজ্য সরকার ওই বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণ-সহ বিভিন্ন সাহায্যে এগিয়ে এসেছে । এবার পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর ওপরও জোর দিয়েছে ।
আম্ফান বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সুন্দরবন জুড়ে ৫ কোটি ম্যানগ্রোভ চারা রোপন করা হবে । উল্লেখ্য, ম্যানগ্রোভই সুন্দরবনকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনে ম্যানগ্রোভ চারা লাগানোর কাজ শুরু হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে । রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় স্থানীয় মানুষদের সঙ্গে ম্যানগ্রোভ চারা লাগানোর বিষয়ে সহযোগিতাও করেন ।
পাশাপাশি বনমন্ত্রী সুন্দরবনের গদখালি এসেছেন । সেখান থেকে নদীপথ হয়ে কুমিরমারি গ্রাম পঞ্চায়েতে যান। সেখানে বিভিন্ন রকম ম্যানগ্রোভ চারাও লাগিয়েছেন তিঁনি । এক্ষেত্রে বনমন্ত্রীর বক্তব্য, ম্যানগ্রোভই পারে সুন্দরবনকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচাতে । শুধু তাই নয় ম্যানগ্রোভের প্রাচীর নদীবাঁধের ভাঙনও আটকায় ।
বনমন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এখনও পর্যন্ত দুই কোটি চারা লাগানো হয়েছে ।বাকি তিন কোটি ম্যানগ্রোভ চারাও আগামী ডিসেম্বরের মধ্যে লাগিয়ে দেওয়া হবে।
অন্যদিকে সুন্দরবনের গোসাবা, বাসন্তী, ক্যানিং, কুলতলি ও রায়দিঘি এলাকায় ম্যানগ্রোভের জঙ্গল কেটে মাছের ভেরি তৈরির বিষয়ে অভিযোগ রয়েছে ।

Related posts

Leave a Comment