DurgapujaMiscellaneous Trending News 

শোকস্তব্ধ মিরাটি, দুর্গাপুজোয় আর দেখা যাবে না তাঁদের ভূমিপুত্রকে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ দুর্গাপুজোয় আর দেখা যাবে না, শোনা যাবে না চণ্ডীপাঠ। পুজোয় বাড়িতে এলে নিজেই দুর্গাপূজা ও চণ্ডীপাঠ করতেন। বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন দিল্লির সেনা হাসপাতালে। কীর্ণাহারের মিরাটি তারপর থেকেই তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করে চলেছিল। কিন্তু সকলকে কাঁদিয়ে চলে গেলেন গ্রামের ছেলে এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়।

সারা বীরভূম জুড়েই ছড়িয়ে রয়েছে তাঁর স্মৃতি। প্রসঙ্গত, প্রতিবারই দুর্গাপুজোয় তাঁর সক্রিয় উপস্থিতি কীর্ণাহারকে এক অভাবনীয় মাত্রায় পৌঁছে দিত। কীর্ণাহারের মানুষ তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ। কীর্ণাহার শিবচন্দ্র বিদ্যালয়ের পড়ুয়া প্রণব মুখোপাধ্যায়। তিনি বিদ্যাসাগর কলেজে ১৯৫২ সাল থেকে পড়াশুনা করেছেন। পরে ১৯৫৬ সালে প্রেসিডেন্সি কলেজে তাঁর এমএ পড়া। গোড়া থেকেই নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। ৫০ বছর ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। গোটা দেশ তাঁর অভাবনীয় কর্মকান্ডের কথা চিরদিন মনে রাখবে।

Related posts

Leave a Comment