RonaldinhoMiscellaneous 

ছয় মাস পর মুক্তি রোনাল্ডিনহোর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ছয় মাস পর মুক্তি পেলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো। পাশাপাশি তাঁর ভাই রবার্তো দি আসিস মোরেয়া মুক্তি পেয়েছেন। শুনানির পর বিচারক এমনই নির্দেশ দিয়েছেন। এর ফলে ব্রাজিলে ফিরতে পারেন বিস্বকাপজয়ী এই তারকা ফুটবলার। জানা গিয়েছে, রোনাল্ডিনহোর জন্য ৯০ হাজার ডলার এবং ভাইয়ের জন্য এক লক্ষ দশ হাজার ডলার জমা দিতে হবে তাঁদের। এই অর্থ প্যারাগুয়ের সরকারের কাছে জমা দিয়ে তারপরেই ব্রাজিলের বিমানে উঠতে পারবেন তাঁরা। বিশ্বের যে কোনও দেশেও তিনি যেতে পারবেন। তবে সেই দেশে যাওয়ার আগে প্যারাগুয়ের আদালতের অনুমতির প্রয়োজন রয়েছে। আবার ব্রাজিলে তাঁর ঠিকানার পরিবর্তন হলে অবশ্যই আদালতকে জানাতে হবে। বিচারক শুনানিতে জানিয়েছেন, রোনাল্ডিনহোর খ্যাতির কথা ভেবে ভবিষ্যতে জেল জরিমানা হচ্ছে না। কিন্তু তাঁর ভাই এই একই অপরাধ করলে দুবছরের কারাবাসে যেতে হবে।

Related posts

Leave a Comment