new 2000-noteMiscellaneous 

২০০০ টাকার নোট ছাপেনি ব্যাঙ্ক

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ছাপানো হচ্ছে না ২০০০ টাকার নোট। এ জল্পনা ছিল বহু দিন ধরে। দেশের ব্যাঙ্কিং বাজার- এ আভাস ছিল সব ব্যাঙ্কিং সেক্টরে , এ খবর জানা যায় রিজার্ভ ব্যাঙ্ক- এর একটি রিপোর্টে। গতবছর ও এ বছর দেশে ২০০০ টাকার নোট ব্যাঙ্ক ছাপেনি তা স্পষ্ট। আবার নোট এর ডিস্ট্রিবিউশন যে কমেছে তা ব্যাঙ্ক এর রিপোর্ট থেকে জানা গিয়েছে। ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ হলেও বিগত কয়েক বছর যাবৎ নূতন ৫০০ ও ২০০ টাকার ডিস্ট্রিবিউশন ব্যাপক হারে বাড়ানো হয়েছে। শীর্ষ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ,সংখ্যার নিরিখে ২০১৮সালের মার্চের শেষে ৩৩,৬৩২ লক্ষ ২০০০টাকার নোট বাজারে ছিল। এরপর ২০১৯সালের মার্চের শেষে তা আরও কমে হয়েছে ২৭,৩৯৮ লক্ষ। অন্যদিকে ২০০০টাকার নোট ধাপে ধাপে কমানো হচ্ছে, তা ব্যাঙ্কে লেনদেন করার সময় বোঝা যাচ্ছে।আবার অধিকাংশ ব্যাঙ্ক এ টিএম-এর ক্ষেত্রে ৫০০টাকার নোটই বেশি দেখা যায়। পাশাপাশি বাজারে ৫০০এবং ২০০ টাকার নোটের অভাব বিশেষ না থাকায় ভাঙ্গানোর ক্ষেত্রে তেমন সমস্যা হচ্ছে না। বাজারে আসার পর থেকেই ২০০০ টাকার নোট ব্যবহার করতে গিয়ে হয়রানির মুখোমুখি হচ্ছিল সাধারণ মানুষ। এক্ষেত্রে নানা অভিযোগ উঠে। আবার জাল নোটের কারবারিদের নজরে নোটটি পড়ে যাওয়াও সরকারের উদ্বেগ বাড়ে। অন্যদিকে কালো টাকা মজুতে ২০০০ টাকার নোট বাড়তি সুবিধা করে দিচ্ছে ,এমন ধারণাও তৈরি হয় সরকারি মহলে।

Related posts

Leave a Comment