Dead fishMiscellaneous Trending News 

বারাসাতে পুকুরে মরা মাছ ভাসতে দেখে আতঙ্কিত চাষিরা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বারাসত ২ নম্বর ব্লকের শাসনের সোণ্ডালিয়ায়, আমিনপুর, সোনাটিকারি, গোলাবাড়ি সহ একাধিক গ্রামে সকাল থেকে পুকুরে মরা মাছ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী। রুই, কাতলা, তেলাপিয়া, পোনা, গ্লাসকাপ সহ একাধিক মাছ মরে জলে ভেসে ওঠে। কী কারণে এই বিপুল পরিমাণে মাছের মৃত্যু সেটা নিয়ে রীতিমতো ধন্দে এলাকাবাসী। তবে মাছ চাষিদের অনুমান, বেশ কয়েক দিন ধরে গরম পড়ার পাশাপাশি অতিভারি বৃষ্টির ফলে জলে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে। আর তার ফলেই এতো পরিমাণ মাছের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় চিন্তায় পড়েছে এলাকার সকল মাছ চাষিরা। এখন পর্যন্ত যে সব জলাশয় মাছ ঠিক রয়েছে তাদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এলাকার ৪০ থেকে ৪৫টা পুকুর রয়েছে। প্রায় অধিকাংশ পুকুরে ১ থেকে দেড় কুইন্টাল মাছ মরে গেছে বলে জানিয়েছেন এক মাছ চাষি।

Related posts

Leave a Comment