এনওআরসিইটি ২০২০ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন এইমসে ৩৮০৩ নার্সিং অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এনওআরসিইটি-২০২০ পরীক্ষার মাধ্যমে বাছাই করে নার্সিং অফিসার পদে ৩৮০৩ জনকে নিচ্ছে দিল্লি এবং সব নতুন এইমসে।
শূন্যপদ:- এইমস দিল্লিতে ৫৯৭), কল্যাণীতে ৬০০, ভূবনেশ্বরে ৬০০, দেওঘরে ১৫০, গোরখপুরে ১০০, যোধপুরে ১৭৬, মঙ্গলাগিরিতে ১৪০, নাগপুরে ১০০, পাটনায় ২০০, রাইবেরিলিতে ৫৯৪, রাইপুরে ২৪৬ এবং ঋষিকেশে ৩০০।
শিক্ষাগত যোগ্যতা:– ক) ইন্ডিয়ান বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট থেকে নার্সিংয়ে বি এসসি (অনার্স)/ বি এসসি নার্সিং পাশ বা বি এসসি (পোস্ট সার্টিফিকেট/ পোস্ট বেসিক বি এসসি নার্সিং পাশ হতে হবে। সঙ্গে খ) নার্সেস অ্যান্ড মিডওয়াইফ হিসেবে ইন্ডিয়ান বা স্টেট নার্সিং কাউন্সিলে রেজিসটার্ড হতে হবে। অথবা ক) ইন্ডিয়ান বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারির ডিপ্লোমাধারী এবং খ)নার্সেস অ্যান্ড মিডওয়াইফ হিসেবে ইন্ডিয়ান বা স্টেট নার্সিং কাউন্সিলে রেজিসটার্ড হতে হবে এবং গ) পাশ করার পর ৫০টি শয্যাবিশিষ্ট হাসপাতালে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং সংরক্ষিত শ্রেণির প্রতিবন্ধীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
পরীক্ষা:- এনওআরসিইটি-২০২০ পরীক্ষাটি ৩ ঘণ্টার। অনলাইনে কম্পিউটার বেসড এই পরীক্ষা হবে ১ সেপ্টেম্বর। ২০০ নম্বরের এই পরীক্ষায় থাকবে ২০০টি মাল্টিপল চয়েজ প্রশ্ন। ২০০-র মধ্যে ১৮০টি প্রশ্ন সংশ্লিষ্ট বিষয়ের আর বাকি ২০টি প্রশ্ন জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপ্টিটিউডের। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর কাটা যাবে। সফল হতে অসং, ইডব্লুএস প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ, ওবিসি প্রার্থীদের অন্তত ৪৫ শতাংশ এবং তফশিলি প্রার্থীদের অন্তত ৪০ শতাংশ নম্বর পেতে হবে। একাধিক প্রার্থীর একই নম্বর হলে সেক্ষেত্রে প্রথমে বয়স এবং তাতে সমাধান না হলে নেগেটিভ মার্কিংয়ের ওপর ভিত্তি করে বাছাই করা হবে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১,৫০০ (তফশিলি/ আর্থিকভাবে দুর্বল প্রার্থী হলে ১,২০০) টাকা। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি পেমেন্টের জন্য ব্যাঙ্ক কোনও চার্জ নিলে তাও প্রার্থীকেই দিতে হবে। সারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন অনলাইনে ১৮ অগস্ট, বিকেল ৫টার মধ্যে। অনলাইন দরখাস্ত করার পর দরখাস্তের প্রিন্ট নিয়ে রাখবেন। পরে কাজে লাগবে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

