SBI MumbaiCentral Government Government Jobs 

৩৮৫০ সার্কেল বেসড অফিসার নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সার্কেল বেসড অফিসারের পদে ৩৮৫০ (সাধাঃ ১৫৭৪, তঃজাঃ ৫৭৩, তঃউঃজাঃ ২৮৫, ওবিসি ১০৩৫, আর্থিকভাবে দুর্বল ৩৮৩ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ১১৯ এবং ডি অ্যান্ড ই ৩৬) জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে আমদাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, চেন্নাই, হায়দরাবাদ, জয়পুর এবং মহারাষ্ট্র সার্কেলে। নীচের মতো যোগ্যতার প্রার্থীরা যে কোনও একটি রাজ্যের শূন্যপদে আবেদন করতে পারেন। রাজ্যগুলি হল: গুজরাট, কর্নাটক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, তেলেঙ্গানা, (মুম্বই ছাড়া বাকি) মহারাষ্ট্র ও গোয়া।

সার্কেল অনুসারে সিবিও-র শূন্যপদ:- আমদাবাদ: ৭৫০টি, ব্যাঙ্গালোর: ৭৫০টি, ভোপাল: ৪০০টি, চেন্নাই: ৫৫০টি, হায়দরাবাদ: ৫৫০টি, জয়পুর: ৩০০টি এবং মহারাষ্ট্র: ৫৫০টি।

যে কোনও শাখার স্বীকৃত গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে অথবা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল কোনও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ১ অগস্টের হিসেবে কোনও শিডিউলড কমার্সিয়াল ব্যাঙ্কে বা রিজিওনাল রুরাল ব্যাঙ্কে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যে রাজ্যের শূন্যপদে আবেদন করছেন সে রাজ্যের স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে এবং তার প্রমাণ হিসেবে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ সমতুলের মার্কশিট বা সার্টিফিকেট দখিল করতে হবে।

১-৮-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ২-৮-১৯৯০ -এর পরে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০, তফশিলি-প্রতিবন্ধীরা ১৫, ওবিসি প্রতিবন্ধীরা ১৩ বছর এবং প্রাক্তন সমরকর্মীর ও অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থিবাছাই হবে প্রাথমিক বাছাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে প্রয়োজন হলে ব্যাঙ্ক লিখিত পরীক্ষা নিতে পারে। কীভাবে প্রাথমিক বাছাই হবে তা ব্যাঙ্কের বাছাই কমিটি ঠিক করবে। ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

শুরুতে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-ওয়ানের সমতুল, মাইনে ২৩,৭০০ – ৪২,০২০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। প্রতিবছর ইনক্রিমেন্ট।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। দরখাস্তের ফি দেবেন অনলাইন রেজিস্ট্রশন হয়ে যাওয়ার পর, ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ১৬ অগস্টের মধ্যে।

দরখাস্ত করবেন অনলাইনে https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটের মাধ্যমে, ১৬ অগস্টের মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং CRPD/ CBO/ 2020-21/ 20. বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment