U.N Head OfficeMiscellaneous 

দারিদ্র দূরীকরণে ভারতকে শংসাপত্র রাষ্ট্রসঙ্ঘের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দারিদ্র দূরীকরণে ভারতকে শংসাপত্র দিল রাষ্ট্রসঙ্ঘ। তাদের রিপোর্টে জানানো হয়েছে, ২০০৫-০৬ থেকে ২০১৫-১৬ সালের মধ্যে ভারতে ২৭ কোটি ৩০ লক্ষ মানুষ দারিদ্রের কবল থেকে মুক্ত হয়েছেন। উল্লেখ্য, এই ১০ বছর সময়কালীন বেশিরভাগ সময়েই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। রাষ্ট্রসঙ্ঘের ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) ও অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ইনিশিয়েটিভ (ওপিএইচআই)-এর তথ্য অনুযায়ী আরও জানানো হয়েছে, ২০০০ সাল থেকে ২০১৯ সালের মধ্যে বিশ্বের ৭৫টি দেশের মধ্যে ৬৫টি দেশ বিভিন্ন ক্ষেত্রে দারিদ্রের মাপকাঠি কমাতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, ৬৫টি দেশের মধ্যে ৫০টি দেশে দারিদ্রসীমার মধ্যে বসবাসকারী মানুষের সংখ্যা কমেছে।

Related posts

Leave a Comment