৭৮৯ প্যারামেডিক্যাল স্টাফ নিচ্ছে সি আর পি এফ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন প্যারামেডিক্যাল স্টাফের পদে ৭৮৯ জন ভারতীয় তরুণ-তরুণীকে নিচ্ছে সি আর পি এফে। নিয়োগ হবে সারা ভারতে, নন-মিনিস্টেরিয়াল, নন-গেজেটেড গ্রুপ বি এবং গ্রুপ সি অস্থায়ী পদে। তবে পরে স্থায়ী হতে পারে।
ইনস্পেক্টর (ডায়েটিশিয়ান) শূন্যপদ ১, সাব-ইনস্পেক্টর (স্টাফনার্স) শূন্যপদ ১৭৫, সাব-ইনস্পেক্টর (রেডিওগ্রাফার) শূন্যপদ ৮, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ফার্মাসিস্ট) শূন্যপদ ৮৪, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ফিজিওথেরাপিস্ট) শূন্যপদ ৫, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ডেন্টাল টেকনিশিয়ান) শূন্যপদ ৪, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ল্যাবরেটির টেকনিশিয়ান) শূন্যপদ ৬৪, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর/ ইলেক্ট্রো কার্ডওগ্রাফি টেকনিশিয়ান শূন্যপদ ১, হেড কনস্টেবল (ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট/ নার্সিং অ্যাসিস্ট্যান্ট/ মেডিক) শূন্যপদ ৮৮, হেড কনস্টেবল (এএনএম/ মিডওয়াইফ) শূন্যপদ ৩, হেড কনস্টেবল (ডায়ালিসিস টেকনিশিয়ান) শূন্যপদ ৮।
হেড কনস্টেবল (জুনিয়র এক্সরে অ্যাসিস্ট্যান্ট ) শূন্যপদ ৮৪, হেড কনস্টেবল (ল্যাবরেটির অ্যাসিস্ট্যান্ট) শূন্যপদ ৫, হেড কনস্টেবল (ইলেক্ট্রিশিয়ান) শূন্যপদ ১, হেড কনস্টেবল (স্টুয়ার্ড) শূন্যপদ ৩, হেড কনস্টেবল (মশালচি) শূন্যপদ ৪, কনস্টেবল (কুক) শূন্যপদ ১১৬, কনস্টেবল (সাফাই কর্মচারি) শূন্যপদ ১২১, কনস্টেবল (ধোবি/ ওয়াশারম্যান) শূন্যপদ ৫, কনস্টেবল (ডব্লু/ সি) শূন্যপদ ৩, কনস্টেবল (টেবিল বয়) শূন্যপদ ১, হেড- কনস্টেবল (ভেটেরিনারি) শূন্যপদ ৩, হেড কনস্টেবল (ল্যাব টেকনিশিয়ান) শূন্যপদ ১ এবং হেড কনস্টেবল (রেডিওগ্রাফার) শূন্যপদ ১।
শিক্ষাগত যোগ্যতা ও (বন্ধনীর মধ্যে বয়স): ইনস্পেক্টর (ডায়েটিশিয়ান) – নিউট্রিশন সহ বি এসসি (হোম সায়েন্স/ হোম ইকনমিক্স) এবং ডিপ্লোমা ইন ডায়েটেটিক্স (বয়স ৩০ বছরের মধ্যে)। সাব-ইনস্পেক্টর (স্টাফনার্স) – উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং সাড়ে তিন বছরের জিএনএম (বয়স ৩০ বছরের মধ্যে)। সাব-ইনস্পেক্টর (রেডিওগ্রাফার) – বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং ডিপ্লোমা বা ২ বছরের সার্টিফিকেট ইন রেডিও ডায়গনসিস (বয়স ৩০ বছরের মধ্যে)।
অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ফার্মাসিস্ট) – উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং ২ বছরের ডিপ্লোমা ইন ফার্মাসি এবং ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন (বয়স ২০ – ২৫)।
অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ফিজিওথেরাপিস্ট) – বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং ফিজিওথেরাপির ব্যাচেলর ডিগ্রি বা ৩ বছরের ডিপ্লোমা (বয়স ২০ – ২৫)। অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ডেন্টাল টেকনিশিয়ান) – বিজ্ঞানের বিষয় নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ এবং ২ বছরের ডেন্টাল হাউজিনিস্ট কোর্স (বয়স ২০ – ২৫)। অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ল্যাবরেটির টেকনিশিয়ান) – বিজ্ঞান শাখার মাধ্যমিক/ সমতুল পাশ এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমা বা সার্টিফিকেট (বয়স ২০ – ২৫)। অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর/ ইলেক্ট্রো কার্ডওগ্রাফি টেকনিশিয়ান – বিজ্ঞান শাখার মাধ্যমিক/ সমতুল পাশ এবং ইলেক্ট্রো কার্ডিও গ্রাফির সার্টিফিকেট (বয়স ২০ – ২৫)। হেড কনস্টেবল (ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট/ নার্সিং অ্যাসিস্ট্যান্ট/ মেডিক) – উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং ২ বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট ইন ফিজিওথেরাপি (বয়স ১৮ – ২৫)।
হেড কনস্টেবল (এএনএম/ মিডওয়াইফ) – উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং ২ বছরের ডিপ্লোমা ইন অক্সিলারি নার্স মিডওয়াইফারি (বয়স ১৮ – ২৫)। হেড কনস্টেবল (ডায়ালিসিস টেকনিশিয়ান) – উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং ২ বছরের ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক্স (বয়স ১৮ – ২৫)। হেড কনস্টেবল (জুনিয়র এক্সরে অ্যাসিস্ট্যান্ট ) – বিজ্ঞানের বিষয় নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ এবং ডিপ্লােমা বা ২ বছরের সার্টিফিকেট রেডিও ডায়গনসিস (বয়স ২০ – ২৫)। হেড কনস্টেবল (ল্যাবরেটির অ্যাসিস্ট্যান্ট) – বিজ্ঞানের বিষয় নিয়ে মাধ্যমিক/ সমতুল এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কোর্সের সার্টিফিকেট (বয়স ২০ – ২৫)। হেড কনস্টেবল (ইলেক্ট্রিশিয়ান) – মাধ্যমিক/ সমতুল এবং ইলেক্ট্রিশিয়ান ট্রেডের ডিপ্লোমা (বয়স ২০ – ২৫)। হেড কনস্টেবল (স্টুয়ার্ড) – মাধ্যমিক/ সমতুল পাশ এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের ডিপ্লোমা (বয়স ১৮ – ২৩)। হেড কনস্টেবল (মশালচি) – মাধ্যমিক/ সমতুল পাশ এবং এধরনের কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে (বয়স ১৮ – ২৩)।
কনস্টেবল (কুক) – মাধ্যমিক/ সমতুল পাশ এবং কুক হিসেবে অন্তত ১ বছরের অভিজ্ঞতা এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে (বয়স ১৮ – ২৩)। কনস্টেবল (সাফাই কর্মচারি) – মাধ্যমিক/ সমতুল এবং ইংরেজি বা হিন্দি বা স্থানীয় ভাষা লিখতে পড়তে জানতে হবে এবং শারীরিকভাবে সম্পূর্ন সুস্থ হতে হবে (বয়স ১৮ – ২৩)। কনস্টেবল (ধোবি/ ওয়াশারম্যান) – মাধ্যমিক/ সমতুল পাশ এবং ধোবির কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে (বয়স ১৮ – ২৩)। কনস্টেবল (ডব্লু/ সি) – মাধ্যমিক/ সমতুল বা প্রাক্তন সমরকর্মীর ক্ষেত্রে সমতুল পাশ এবং কনস্টেবল জেনারেল ডিউটির মতো শারীরিক মাপজোক ইত্যাদি এবং ওয়াটার ক্যারিয়ার ট্রেডে দক্ষতা (বয়স ১৮ – ২৩)। কনস্টেবল (টেবিল বয়) – মাধ্যমিক/ সমতুল পাশ এবং কোনও নামী হোটেল বা ডিফেন্স সার্ভিস মেসে বা অফিসার মেসে অন্তত ১ বছরের অভিজ্ঞতা এবং শারীরিকভাবে সুস্থ হত হবে (বয়স ১৮ – ২৩)।
হেড- কনস্টেবল (ভেটেরিনারি) – ফিজিক্স, কেমিস্ট্রি বায়োলজি নিয়ে বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং অন্তত ১ বছরের সংশ্লিষ্ট ভেটেরিনারি থেরাপিউটিকে বা লাইভ স্টক ম্যানেজমেন্টে ডিগ্রি/ ডিপ্লোমা/ সার্টিফিকেট (বয়স ১৮ – ২৫)। হেড কনস্টেবল (ল্যাব টেকনিশিয়ান) – ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং ভেটেরিনারি ল্যাব টেকনিশিয়ানের ২ বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট এবং সরকারি বা সরকার স্বীকৃত হাসপাতালে বা ইনস্টিটিউশনে অন্তত ১ বছরের অভিজ্ঞতা (বয়স ১৮ – ২৫)। হেড কনস্টেবল (রেডিওগ্রাফার) – ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং ভেটেরিনারি রেডিওগ্রাফির ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট প্রোগ্রাম (বয়স ১৮ – ২৫)। সব শিক্ষাগত যোগ্যতাই স্বীকৃত হতে হবে।
বয়সে তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তরুণদের উচ্চতা অন্তত ১৭০ সেমি এবং বুকের ছাতির মাপ অন্তত ৮০ সেমি হতে হবে। তরুণীদের উচ্চতা অন্তত ১৫৭ সেমি হতে হবে।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে নিউ দিল্লি, গুয়াহাটি, হায়দরাবাদ, জম্মু, প্রয়াগরাজ, আজমের, নাগপুর, মজফফরপুর ও পল্লিপুরম কেন্দ্রে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় তরুণদের জন্য থাকবে ৭ মিনিট ৩০ সেকেন্ডে ১ মাইল দৌড়, ৩টি সুযোগে ১০ ফুট লং জাম্প এবং ৩টি সুযোগে ৩ ফুট হাই জাম্প। শারীরিক সক্ষমতার পরীক্ষায় তরুণীদের জন্য থাকবে ৬ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৩টি সুযোগে ৬ ফুট লং জাম্প এবং ৩টি সুযোগে ২.৫ ফুট হাই জাম্প। শেষে হবে ডাক্তারি পরীক্ষা।
পরীক্ষার ফি বাবদ গ্রুপ বি পদের প্রার্থীদের দিতে হবে ২০০ টাকা এবং গ্রুপ সি পদের প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা। ফি দেবেন ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে। আইপিও বা ব্যাঙ্ক ড্রাফট কাটবেন ‘DIGP, Group Centre, CRPF, Bhopal’, payable at SBI-Bangrasia এর অনুকূলে।
দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। দরখাস্তে ই-মেল আইডি এবং মোবাইল নম্বরের উল্লেখ করতে হবে।পূরণ করা দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়: DIGP, Group Centre, CRPF, Bhopal, Village-Bangrasia, Taluk-Huzoor, District-Bhopal, M.P.-462045 পৌঁছনো চাই ৩১ আগস্টের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন https://crpf.gov.in/ ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

