ভারতের জাতীয় সম্পদ রেল বিক্রি করা হচ্ছে অভিযোগ সেলিমের
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: ভারতের জাতীয় সম্পদ রেল বিক্রি করা হচ্ছে, আজ এমনই অভিযোগ করে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। এ প্রসঙ্গে তিনি জানান, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কেন্দ্রীয় সরকার ভারতের জাতীয় সম্পদ রেলকে ব্যবহার করেনি। পাশাপাশি তিনি আরও জানান, দেশে করোনা ভয়াবহ পরিস্থিতিতে সেই জাতীয় সম্পদ রেলকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। এটি খুবই দুঃখজনক। এটা কি ধরনের দেশপ্রেম , দেশের সম্পদ তৈরি করা না বিক্রি করা।

