Snapshot_1Miscellaneous Trending News 

চিনা অ্যাপ বাতিল প্রসঙ্গে নুসরাত

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: কোনও পরিকল্পনা ছাড়া টিক-টক সহ ৫৯টি চিনা অ্যাপ বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। এমনই অভিযোগ করলেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। তিনি জানান, রাজ‍্য বহু মানুষ টিকটকের মাধ‍্যমে উপার্জন করতেন। সেই সব মানুষের জন্য বিকল্প ব‍্যবস্থা করা হয়নি এখনও। বুধবার নুসরাত সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও জানিয়েছেন, রাতারাতি ডিমনিটাইজেশনের মতো কেন্দ্রীয় সরকার চিনা অ্যাপসও বন্ধ করেছে। পাশাপাশি তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের উচিত ছিল এই ধরনের ভারতীয় অ্যাপ তৈরি করা।

Related posts

Leave a Comment