Snapshot_3Miscellaneous Trending News 

চিন বিরোধী বিক্ষোভ বড়বাজার এলাকায়

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: ভারত সরকারের উদ্যোগে চিনের ৫৯টি অ্যাপ বন্ধ করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আজ দুপুর ৩টে নাগাদ বড়বাজার এলাকার সব ব্যবসায়ীরা গ্রাহক ও দোকানদারদের মোবাইলে থেকে চিনা অ্যাপ মুছে ফেলার সিদ্ধান্ত নিল। সূত্রের খবর, এদিন তারা চিনা অ্যাপ মুছে ফেলার সাথে সাথে চিনে নির্মিত তাঁদের ব্যবহারের যাবতীয় মোবাইল ফোন ভাঙার উদ্যোগও নিয়েছেন।

পাশাপাশি কলকাতার কলাকার স্ট্রিটে চিনা অ্যাপ সহ যাবতীয় চিনা দ্রব্য পুড়িয়ে প্রতিবাদও জানিয়েছে গ্রেটার বড়বাজার একতা মঞ্চ। ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের চিনা অ্যাপ বাতিলের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। এছাড়া তাঁদের স্লোগান ছিল– চিনা সেনা লাদাখ থেকে দূর হটো। আবার জিনপিং-এর পোষ্টারে আগুন ধরিয়ে শ্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা।

Related posts

Leave a Comment