Bankshall CourtMiscellaneous 

ব্যাঙ্কশাল কোর্টে থমকে চেক বাউন্সের বহু মামলার শুনানি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ব্যাঙ্কশাল কোর্টে থমকে চেক বাউন্সের লক্ষাধিক মামলার শুনানি। এই পরিস্থিতিতে সমস্যায় বিচারপ্রার্থীরা। এই ধরনের মামলার শুনানি থমকে থাকায় অনেকেই ন্যায়-বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। এই সব মামলার দ্রুত শুনানিও চেয়েছেন বিচারপ্রার্থীরা। সূত্রের খবর, আদালতের বিভিন্ন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানি প্রক্রিয়া এখন সম্পূর্ণ বন্ধ। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে বিভিন্ন প্রশ্ন আদালত চত্বরে। কোর্ট সূত্রের আরও খবর, বর্তমানে ব্যাঙ্কশালের ২২টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের একেকটিতে জমে রয়েছে প্রায় ১০ হাজারের মতো চেক বাউন্সের মামলা। এক্ষেত্রে আইনজীবীদের একাংশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ সময় প্রতিদিনই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে প্রায় ১০০ থেকে ১৫০-এর মতো এই ধরনের মামলা দায়ের হয়। এরপর তা বিভিন্ন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ট্রায়াল আদালতে। সে সব প্রক্রিয়া বন্ধই রয়েছে। প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে আদালতে বহু বিচারপ্রার্থী এলেও শুনানি বন্ধ থাকায় ফিরে গিয়েছেন বলে জানা যায়।

Related posts

Leave a Comment