কর্মচারী রাজ্য বীমা নিগমে ৮৬ ডাক্তার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সিনিয়র রেসিডেন্ট পদে ৮৬ জন ডাক্তার নিচ্ছে কর্মচারী রাজ্য বীমা নিগম, কলকাতায়। নেওয়া হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে। ৩ বছরের জন্য, ৭ম কেন্দ্রীয় বেতন কমিশনের অধীনে নিয়োগ হবে ESI-PGIMSR, ESIC মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ODC (EZ)-এ কলকাতার জোকায়।
সিনিয়র রেসিডেন্ড (নন-ক্লিনিক্যাল): শূন্যপদ ১১টি। সিনিয়র রেসিডেন্ট (ক্লিনিক্যাল): শূন্যপদ ৭৫টি।
ক্লিনিক্যাল/ নন-ক্লিনিক্যল বিভাগের ক্ষেত্রে সিনিয়র রেসিডেন্টদের – মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া (MCI)/ ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (NMC) স্বীকৃত মেডিক্যাল ইনস্টিটিউশন বা হাসপাতাল থেকে পাশ করা সংশ্লিষ্ট স্পেশ্যালিটির মেডিক্যাল পোস্ট গ্র্যাজুয়েট (এমডি/ এমএস/ ডিএনবি) ডিগ্রিধারী হতে হবে। অথবা মাস্টার অব সায়েন্সে মেডিক্যাল অ্যানাটমি/ মেডিক্যাল বায়োকেমিস্ট্রি/ মেডিক্যাল ফিজিওলজি -এর একটির বিষয়ে ডক্টর অব ফিলজফি সহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রিধারী হতে হবে। এমসিআই/ এনএমসি/ স্টেট মেডিক্যাল কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে।
ডেন্টাল বিভাগের জন্য রেসিডেন্সি স্কিমের অধীন সিনিয়র রেসিডেন্টদের – একটি ডেন্টাল স্পেশ্যালিটিতে পোস্ট গ্র্যাজুয়েট (MDS) ডিগ্রিধারী এবং ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া (DCI)/ স্টেট ডেন্টাল কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে।
সুপার স্পেশ্যালিটির জন্য রেসিডেন্সি স্কিমের অধীন সিনিয়র রেসিডেন্টদের – সংশ্লিষ্ট বিষয়ের ডিএম/ এম.সিএইচ./ ডিএনবি ডিগ্রিধারী অথবা সংশ্লিষ্ট বোর্ড স্পেশ্যালিটিতে এমডি/ এমএস/ ডিএনবি কোয়ালিফায়েড গ্র্যাজুয়েট হতে হবে।
প্রার্থিবাছাই হবে প্রমাণপত্র যাচাই, স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। নন-ক্লিনিক্যাল পদের প্রার্থীদের ২৫ মার্চ, ২০২৬ তারিখ এবং ক্লিনিক্যাল পদের প্রার্থীদের ২৬ মার্চ, ২০২৬ তারিখ সরাসরি সাক্ষাৎকার হবে। সঙ্গে নিতে হবে যাবতীয় মূল প্রমাণপত্র এবং সেসবের ১ সেট স্ব-প্রত্যয়িত ফটোকপি ও অতিরিক্ত পাসপোর্ট মাপের ছবি।
আবেদনের ফি ৫০০ টাকা। তফশিলি/ প্রতিবন্ধী/ মহিলা এবং প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। বিজ্ঞপ্তি নং 01 of 2026. অফিসিয়াল ওয়েবসাইট https://esic.gov.in/. বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

