WB State BudgetMiscellaneous 

রাজ্যের অন্তর্বর্তী বাজেট 2026

আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬ রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বারের সরকারের এটাই শেষ বাজেট। সপ্তম পে কমিশনের ঘোষণা পশ্চিমবঙ্গের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের । শিক্ষাবন্ধুদেরও ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা। সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা হল। এক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে মোট ১৫০ কোটি টাকা। অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা। প্রকল্পের নাম “বাংলার যুব সাথী”। আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প পরিষেবা চালু হবে। ২১-৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবক যুবতীদের মাসে ১৫০০ টাকা দেওয়ার ঘোষণা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা হয়েছে এই বাজেটে। আর্থিক বরাদ্দ এক্ষেত্রে মোট ২৮০ কোটি টাকা। আশাকর্মীদের জন্য ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি ।

রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা- বারুইপুরে তৈরি হবে “কালচারাল সিটি’। রাজ‍্যে ৬টি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডোর তৈরি হবে। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের জন্য। “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্পে মাসে ৫০০ টাকা করে বাড়ানো হল উপভোক্তাদের জন্য। ফেব্রুয়ারি মাস থেকেই তা কার্যকর। রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি।

রাজ্যপাল সিভি আনন্দ বোস বাজেট বক্তৃতা করবেন। মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন হওয়ার পর তা বিধানসভায় পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Related posts

Leave a Comment