রোজগারের জন্য নতুন কিছু শেখা

Learning something new for earning money

জীবনে কিছু অনভিপ্রেত অভ্যাস তৈরি হতে পারে, তা ত্যাগ করতে হবে। সেই অভ্যাস বজায় রেখে চললে খুব সহজেই ভবিষ্যত সম্ভাবনা নষ্ট হতে পারে। তরুণ প্রজন্মের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ার গোলকধাঁধায় আটকে থেকে জীবন নষ্ট করে থাকেন। সারাদিনে বহু সময় নষ্ট হয়। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ মাধ্যমগুলিতে ডুবে থাকেন। তবে নিজের জন্য অবশ্যই কিছু শিখে নিতে হবে।

জীবনের জন্য টাকা ইনকাম করাটা জরুরী। সেই ভাবনাটা রাখতেই হবে। সময়ের সাথে সাথে কিছু না কিছু করতে হবে। নতুন কিছু শিখতে হবে। উপার্জন করার চেষ্টা না করলে ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। আজ থাক কাল করব,এমন ভাবনা মনে স্থান দেবেন না। ভালো কোনও কোর্স বা স্কিল শেখার কথা ভাবতে পারেন। রোজগারের জন্য সেই শিক্ষাটা খুবই জরুরী। সঞ্চয় করার মানসিকতা বজায় রাখতে হবে। সঞ্চয় না করলে ভবিষ্যত সুরক্ষিত হওয়ার কোনও সম্ভাবনাই থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *