অতিরিক্ত রাত জাগা: বাড়ছে বিপদ
অতিরিক্ত রাত জাগার অভ্যাস থেকে বিরত থাকবেন। এতে শরীরের দিক থেকে যেমন ক্ষতি হয় তেমনি অন্যান্য প্রভাবও পড়তে পারে। নিজের অজান্তে আপনি আপনার কতটা ক্ষতি করছেন জানেন না। বর্তমান সময়ে রাত জাগা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। অগণিত মানুষ রোজ সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করছেন। কোনও মানুষ যদি মুভি দেখতে ব্যস্ত থাকেন অন্যজন গেমে ব্যস্ত থাকেন। আবার অনেকে কাজের চাপ সামলানোর জন্য গভীর রাত পর্যন্ত জেগে কাটান। তবে আমাদের জেনে রাখা উচিত যে, এই অভ্যাসটাই আমাদের জীবনের উপর বিরাট প্রভাব ফেলতে শুরু করে।
অতিরিক্ত রাত জাগার ফলে কী ক্ষতি হয় তা একনজর জেনে নেওয়া যাক। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়তে পারে। হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়তে পারে। মানসিক অবসাদ ও দুশ্চিন্তা বেড়ে যেতে পারে। দু-চোখে ক্লান্তি আসতে পারে। পাশাপাশি দৃষ্টিশক্তিও হ্রাস পেতে পারে। হঠাৎ করেই ওজন বেড়ে যেতে পারে। হজমের সমস্যা থেকে শুরু করে হরমোনাল ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকরা এ বিষয়ে জানিয়েছেন,প্ রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত মোবাইল দেখুন। অধিক রাত পর্যন্ত মোবাইল দেখবেন না। নির্দিষ্ট সময় মেনেই ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন। সাধারণত রাত ১০টা থেকে ১১ টার মধ্যে ঘুমাতে যান। ঘুমের আগে মোবাইল বা স্ক্রিন সম্পূর্ণ এড়িয়ে চলবেন। প্রয়োজন হলে ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন।

