GeographyMiscellaneous 

মাধ্যমিক : ভূগোলের জন্য টিপস

মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য হাতে আর বেশি সময় নেই। ভূগোলে যে সব পড়ুয়া বেশি নম্বর পেতে চান তাঁদের জন্য বেশ কিছু পরামর্শ তুলে ধরছেন আমাদের বিশেষজ্ঞ টিম। এই সাবজেক্টে ভালো নম্বর পাওয়ার জন্য কী করণীয় তা জেনে নেওয়া জরুরী। (১)পরীক্ষার্থীদের চ্যাপ্টার ধরে ধরে নম্বরের বিন্যাসটা ভালো করে জেনে নিতে হবে। (২) নিজের পরীক্ষা প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা আন্দাজ করে নিতে হবে। (৩)ম্যাপ পয়েন্টিংয়ে জোর দিতে হবে। এখানে থাকে ১০ নম্বর। (৪)ভূগোলে ৩৬ নম্বর বরাদ্দ থাকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ভারত: অর্থনৈতিক পরিবেশ প্রভৃতি অংশে রয়েছে ভারতের কৃষি, শিল্প,জনসংখ্যা,পরিবহণ ও যোযাযোগ ব্যবস্থা। এই অংশ থেকে ১২ থেকে ১৫ নম্বরের প্রশ্ন আসে।

(৪)সিলেবাসের প্রতিটি অধ্যায় ভালো করে পড়তে হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেন সঠিক হয়। (৫) ৩ ও ৫ নম্বরের প্রশ্নগুলির ক্ষেত্রে পয়েন্ট ভিত্তিক উত্তর লিখতে হবে। এক্ষেত্রে বার বার অনুশীলন করাটাও দরকার। পার্থক্য ও বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে অন্য কালিতে আন্ডারলাইন করতে হবে। (৬) যে সব প্রশ্নগুলির উত্তরের ক্ষেত্রে ছবির প্রয়োজন হবে সেগুলি অবশ্যই দিতে হবে। (৭)টেস্ট পেপার সলভ করতে হবে। (৮)প্রাকৃতিক ভূগোলের অংশে “বারিমণ্ডল” চাপ্টারটি গুরুত্ব সহকারে পড়তে হবে। এখান থেকে ৭ ও ৮ নম্বরের প্রশ্ন প্রতিবছর এসে থাকে। উত্তর লেখার সময় খেয়াল রাখতে হবে বানান যেন ভুল না হয়। ভূগোলের জন্য এই সব টিপসগুলি নজর রাখুন সাফল্য পাবেন।

Related posts

Leave a Comment