১৪৬ ওয়ার্কপার্সন অয়েল ইন্ডিয়া লিমিটেডে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ওয়ার্কপার্সন (গ্রেড-সেভেন) পদে ১৪৬ জনকে নিচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড। আবেদন করতে হবে অনলাইনে। কাজ করতে হবে অসমে।
ওয়ার্কপার্সন (গ্রেড-সেভেন) পদে নেওয়া হবে কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি ডিসিপ্লিনের মোট ১৪৬টি শূন্যপদে। ৯.১২.২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৭,৫০০ – ১,৪৫,০০০ টাকা।
সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক/ দশম শ্রেণী পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ৩ বছরের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন।
প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) -র মাধ্যমে।
জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। তফশিলি/ আর্থিকভাবে দুর্বল/ প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের এই ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে https://www.oil-india.com/ ওয়েবসাইটের মাধ্যমে, ৯ ডিসেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি নং HRAQ/REC-WP-B/2021-25. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

