জুট কর্পোরেশনে ৬৩ অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ও ইনস্পেক্টর নিচ্ছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইনস্পেক্টর পদে ৬৩ জনকে নিচ্ছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে।
অ্যাকাউন্ট্যান্ট: পদের ক্ষেত্রে অ্যাডভান্সড অ্যাকাউন্ট্যান্সি এবং স্পেশ্যাল সাবজেক্ট হিসেবে অডিটিং সহ এম কম পাশ এবং সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বি.কম পাশ এবং সঙ্গে ৭ অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট/ সমতুল পাশ সঙ্গে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা এবং ইংরিজি টাইপিংয়ে মিনিটে ৪০টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। জুনিয়র ইনস্পেক্টর: পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১-১২-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
অ্যাকাউন্ট্যান্ট পদের মাইনে ২৮,৬০০ – ১,১৫,০০০ টাকা। বাকি দুটি পদের মাইনে ২১,৫০০ – ৮৬,৫০০ টাকা।
প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষার মাধ্যমে।
ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। তবে তফশিলি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে https://www.jutecorp.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ জানুয়ারির মধ্যে। বিজ্ঞপ্তি নং 01/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন:: এখানে

