NHPC LimitedCentral Government Government Jobs 

৬৭ ট্রেনি ইঞ্জিনিয়ার ও অফিসার ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ারে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ট্রেনি ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল) এবং ট্রেনি অফিসার (ফিনান্স, কোম্পানি সেক্রেটারি) পদে ৬৭ জনকে নিচ্ছে ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডে (এনএইচপিসি)।

ট্রেনি ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ বি.এসসি. (ইঞ্জিনিয়াারিং) ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। ট্রেনি অফিসার (ফিনান্স) -এর ক্ষেত্রে সিএআই থেকে সিএ/ আইসিডব্লুএ ডিগ্রিধারী অথবা সিআইএ (পূর্বে – আইসিডব্লুএআই) থেকে সিএমএ ডিগ্রিধারী হতে হবে। চ্রেনি অফিসার (কোম্পানি সেক্রেটারি) পদের ক্ষেত্রে আইসিএসআই -এর মেম্বারশিপ সহ কোম্পানি সেক্রেটারি পাশ করে থাকতে হবে। ১-১২-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মাইনে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে গেট-২০২১ -এর স্কোরের ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

ফি বাবদ দিতে হবে ২৯৫ টাকা। তবে তফশিলি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না।

আবেদন করবেন অনলাইনে http://www.nhpcindia.com ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ জানুয়ারির মধ্যে। বিজ্ঞপ্তি নং NH/Rectt./04/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন:: এখানে

Related posts

Leave a Comment