Nina Gupta-1Miscellaneous 

গণিতের নিরন্তর চর্চার সুফল নীনার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রামানুজন পুরস্কার বাঙালি গণিতজ্ঞের। শ্রীনিবাস রামানুজনের গণিতজ্ঞের কাজ অবশ্য এখনও গণিতের নিরন্তর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ করা যায়, ২০০৫ সাল থেকে তাঁর নামাঙ্কিত পুরস্কার প্রদান শুরু করেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিয়োরেটিক্যাল ফিজিক্স, ভারতের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রক ও ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল ইউনিয়ন। এবছর সেই পুরস্কার বিজয়ী হলেন নবীন গণিতজ্ঞ নীনা গুপ্ত।

সূত্রের খবর, ২০১৯ সালে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) থিয়োরেটিক্যাল স্ট্যাটিসটিক্স ও ম্যাথমেটিক্স বিভাগের এই অ্যাসোসিয়েট প্রফেসর মাত্র ৩৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ গণিতবিদ হিসেবে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার জয়ী হয়েছিলেন। ইন্ডিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর ফেলো নির্বাচিত হয়েছেন তিনি। বীজগণিত ও জ্যামিতি, গণিতের দুই শাখা নিয়ে নিরন্তর কাজ করেন তিনি। শ্রীনিবাস রামানুজনের নামাঙ্কিত পুরস্কার প্রাপকের তালিকায় দ্বিতীয় বাঙালি হলেন নীনা গুপ্ত। উল্লেখ্য, ২০১৮ সালে ঋতব্রত মুন্সি এই পুরস্কার বিজয়ী হয়েছিলেন।

Related posts

Leave a Comment