Bank of BarodaCentral Government Government Jobs 

ব্যাঙ্ক অফ বরোদায় ৩৭৬ ম্যানেজার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এবং ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার পদে ৩৭৬ জনকে নিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদায়। চুক্তিতে নিয়োগ হবে ওয়েলথ মানেজমেন্ট সার্ভিসেস ডিপার্টমেন্টে।

সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার: শূন্যপদ ৩২৬টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করা যে কোনও শাখার গ্রাজুয়েট প্রার্থীরা, অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে।

ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজারের শূন্যপদ ৫০টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করা যে কোনও শাখার গ্রাজুয়েট প্রার্থীরা, অন্তত ১.৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে।

প্রার্থী বাছাই হবে পার্সোনাল ইন্টারভিউ এবং/ গ্রুপ ডিসকাশনের মাধ্যমে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৬০০ (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে ১০০) টাকা। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে https://www.bankofbaroda.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৯ ডিসেম্বরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন:: এখানে

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

Related posts

Leave a Comment