১৬২ স্টাফ নার্স চণ্ডীগড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টাফ নার্স (নার্সিং অফিসার) পদে ১৬২ জনকে নিচ্ছে চণ্ডীগড়ের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে।
১) জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরির স্বীকৃত ডিপ্লোমাধারী কিংবা বি.এসসি. নার্সিং বা সমতুল স্বীকৃত ডিগ্রিধারীরা, ২) নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে স্টেট নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। এবং ৩) অবশ্যই স্বীকৃত আইসিটি স্কিল কোর্স করে থাকতে হবে।
পাঞ্জাব সরকারের নোটিফিকেশন অনুযায়ী প্রথমে ৩ বছরের প্রবেশন। প্রবেশনের সময় চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশন ঘোষিত পে স্কেল/ পে ম্যাট্রিক্স অথবা ডিসি রেট অনুযায়ী অর্থ। সফল প্রবেশন শেষে ষষ্ঠ পে কমিশন অনুযায়ী মাইনে।
১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণি ও অন্যান্যরা চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে দুটি পার্টে, মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রথম পার্টে থাকবে ৭০ নম্বরের নার্সিং বিষয়ে প্রশ্ন এবং দ্বিতীয় পার্টে থাকবে ৩০ নম্বরের সংশ্লিষ্ট ফিল্ডের প্রশ্ন। সফল হতে তফশিলিদের অন্তত ৪০, প্রতিবন্ধীদের ৪৫ ও অন্যান্যদের ৫০ শতাংশ নম্বর পেতে হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। কেবলমাত্র পরীক্ষায় সফলদের মেধাতালিকা প্রস্তুত করা হবে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১,০০০ (তফশিলি জাতি হলে ৫০০) টাকা। প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত করা সম্পূর্ণ হলে ব্যাঙ্ক চালানের প্রিন্ট নিয়ে ৪৮ ঘণ্টা অপেক্ষা করে চালানের মাধ্যমে সংস্থা মনোনীত ব্যাঙ্কে ফি জমা করবেন। ফি জমা করার ৪৮ ঘণ্টা পরে ফি কনফার্মেশন পাবেন।
দরখাস্ত করবেন অনলাইনে http://gmch.gov.in ওয়েবসাইটের ভ্যাকান্সিতে ক্লিক করে অথবা http://gmch.gov.in/jobs-and-training ওয়েবসাইটের মাধ্যমে, ২৭ ডিসেম্বরের মধ্যে। অনলাইন দরখাস্ত করার সময় ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর, ব্যক্তিগত ই-মেল আইডি এবং নিজের ছবি ও সইয়ের স্ক্যান, বর্তমান ও স্থায়ী ঠিকানা ইত্যাদির প্রয়োজন হবে; পদ্ধতি ওয়েবসাইটে। আবেদন করা সম্পূর্ণ হলে ২ কপি প্রিন্ট নিয়ে সেদুটিতে পাসপোর্ট মাপের ছবি সেঁটে রাখবেন। কাউন্সেলিংয়ের সময় ওই ২ কপি প্রিন্ট, যাবতীয় প্রমাণপত্রের মূল সঙ্গে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

