Tourist Express-1Miscellaneous 

প্রতিদিন ভিস্তাডোম টুরিস্ট এক্সপ্রেস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পর্যটকদের জন্য খুশির খবর। রেল সূত্রের খবর, আগামী ২২ নভেম্বর থেকে নিউ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জংশনের মধ্যে চলা ভিস্তাডোম টুরিস্ট এক্সপ্রেস সপ্তাহে ৩ দিনের পরিবর্তে প্রতিদিন চালানো হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, পর্যটকদের জন্য নির্দিষ্ট আট কোচের ওই ট্রেনে দুটি ভিস্তাডোম, দুটি বাতানুকূল চেয়ারকার ও দুটি সাধারণ চেয়ারকার কামরা থাকবে।

এ বিষয়ে আরও জানানো হয়েছে, বড় কাচের জানালাওয়ালা ভিস্তাডোম কোচে সেবক পাহাড়, ডুয়ার্সের জঙ্গল, চা বাগান ও বিভিন্ন নদীতে ঘেরা প্রকৃতি দেখার সুযোগ পাবেন পর্যটকেরা। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হল, প্রতিদিন ট্রেনটি সকাল ৭টা ২০ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে দুপুর ১টা নাগাদ আলিপুরদুয়ার পৌঁছবে।

Related posts

Leave a Comment