সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যাল রিসার্চ ইন্সটিটিউটে ৩৬ অ্যাপ্রেন্টিস

CSIR - CSMCRI

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আরডিএসডিই (গান্ধীনগর)-এর অধীনে ফিটার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, প্লাম্বার, ইন্সট্রুমেন্ট মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ড্রাফটসম্যান (সিভিল), ইলেকট্রিক মেকানিক, সি ও পি এ (কোপা), টার্নার ও ওয়েল্ডার ট্রেডে এবং বিওএটি (মুম্বই)-এর অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ৩৬ জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে সিএসআইআর – সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যাল রিসার্চ ইন্সটিটিউটে।

উপরে বলার ১৩টি ট্রেডের কোনও একটিতে যাঁরা গত ৩ বছরের মধ্যে পরীক্ষা দিয়ে পাশ করেছেন এবং এখনো পর্যন্ত কোনো অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং নেননি তাঁরা এবং যারা অ্যাপ্রেন্টিসশিপের জন্য ইতিমধ্যেই রেজিস্টার করেছেন তারা আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমাধারী প্রার্থীরা আবেদন করবেন। আবেদন করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। দরখাস্তের ফর্ম পূরণের পদ্ধতি পাবেন ওয়েবসাইটে/ পিডিএফ।
ইনস্টিটিউটের রিক্রুটমেন্ট সেলে আবেদন করবেন নির্ধারিত প্রফর্মা পূরণ করে, ৩০ নভেম্বরের মধ্যে। অ্যাপ্লিকেশনের নির্ধারিত প্রফর্মা পাবেন https://www.csmcri.res.in/jobs/temp ওয়েবসাইটে। এছাড়া ইনস্টিটিউটের রিক্রুটমেন্ট সেল থেকে হাতে হাতে প্রফর্মা নিতে পারেন।

ট্রেড অ্যাপ্রেন্টিসদের রেজিস্ট্রেশন করতে হবে https://www.apprenticeshipindia.gov.in/ অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের রেজিস্ট্রেশন করতে হবে বিওএটি অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল http://www.mhrdnats.gov.in/-তে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *