ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে ৯০ ডেপুটি ম্যানেজার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল এবং ফিনান্স/ অ্যাকাউন্টস) পদে ৯০ জনকে নিচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ায়।
ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল): শূন্যপদ ৭৩টি। ডেপুটি ম্যানেজার (ফিনান্স এন্ড অ্যাকাউন্টস): শূন্যপদ ১৭টি।
টেকনিক্যালের ক্ষেত্রে: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা ইউপিএসসি আয়োজিত ২০২০ সালের ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস (IES) পরীক্ষার ইন্টারভিউয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারেন। ফিন্যান্সের ক্ষেত্রে: কমার্সের ব্যাচেলর/ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিন্যান্স)-এর মাস্টার ডিগ্রি এবং সঙ্গে ৪ বছরের অভিজ্ঞতা।
বয়স হতে হবে টেকনিক্যাল পদের ক্ষেত্রে ৩০-১১-২০২১ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে এবং ফিনান্স পদের ক্ষেত্রে ২৯-১১-২০২১ তারিখের হিসেবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে টেকনিক্যাল পদের ক্ষেত্রে ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা এবং ফিনান্স পদের ক্ষেত্রে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। সঙ্গে উভয় পদের ক্ষেত্রে গ্রেড পে ৫,৪০০ টাকা।
প্রার্থীবাছাই হবে টেকনিক্যাল পদের ক্ষেত্রে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টে পাওয়া নম্বরের ভিত্তিতে। অন্যদিকে ফিনান্স পদের ক্ষেত্রে থাকবে কম্পিউটার বেসড টেস্ট। এরপর উভয় পদের ক্ষেত্রে হবে ইন্টারভিউ।
আবেদন করবেন অনলাইনে http://www.nhai.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, টেকনিক্যাল পদের ক্ষেত্রে ৩০ নভেম্বরের মধ্যে এবং ফিনান্স/ অ্যাকাউন্টস পদের ক্ষেত্রে ২৯ নভেম্বরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। মনে রাখবেন, টেকনিক্যাল পদের ক্ষেত্রে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটি ই-মেলে পাঠাতে হবে নির্ধারিত আইডিতে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল): পিডিএফ ।। অনলাইন আবেদন
ডেপুটি ম্যানেজার (ফিনান্স/ অ্যাকাউন্টস): পিডিএফ ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

