coal-mineCentral Government Government Jobs 

ওয়েস্টার্ন কোলফিল্ডসে ২১১ মাইনিং সর্দার ও সার্ভেয়র

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মাইনিং সর্দার ও সার্ভেয়র পদে ২১১ জনকে নিচ্ছে ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিডেট। নিয়োগ হবে গ্রেড-বি ও গ্রেড-সি পদে।

মাইনিং সর্দার: মোট শূন্যপদ ১৬৭টি। বৈধ মাইনিং সর্দার কম্পিটেন্সি সার্টিফিকেটধারী হলে অথবা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িংয়ের ডিপ্লোমাধারীরা ওভারম্যান কম্পিটেন্সি সার্টিফিকেটধারী হলে এবং বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট ও ফার্স্ট এইড সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। থোক মাইনে মাসে ৩১,৮৫২.৫৬ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা।

সার্ভেয়র: মোট শূন্যপদ ৪৪টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা সার্ভেয়রের কম্পিটেন্সি সার্টিফিকেটধারী হলে অথবা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িংয়ের ডিপ্লোমাধারীরা সার্ভেয়রের কম্পিটেন্সি সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। থোক মাইনে মাসে ৩৪,৩৯১.৬৫ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা।

বয়স হতে হবে ১১-১০-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

প্রার্থীবাছাই হবে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে http://westerncoal.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২০ নভেম্বরের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: WCL/ IR/ MP/ RECTT./ 2021-22/ 1060. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Related posts

Leave a Comment