সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আজকের এই দিনটিতে বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় প্রয়াত হয়েছিলেন। তাঁর প্রয়াণ দিবস ২০১২ সালের ২৩ অক্টোবর। বাংলার সু-সাহিত্যিক হিসাবে তাঁর খ্যাতি ছিল। সব ধরনের সাহিত্যে তিনি দক্ষতা দেখিয়েছেন। তাঁর বহুবিধ সাহিত্য সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য হল- ‘প্রথম বাংলা’, ‘সেই সময়’ ও ‘পূর্ব-পশ্চিম’। এছাড়া তাঁর লেখা বহু জনপ্রিয় উপন্যাস রয়েছে। এই প্রখ্যাত সাহিত্যিকের প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

