প্রবল বৃষ্টির আশঙ্কায় স্থগিত বদ্রীনাথ যাত্রা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আপাতত বদ্রীনাথ যাত্রা স্থগিত। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাস। চামোলি প্রশাসন সূত্রের খবর, দুর্যোগের কথা মাথায় রেখে আপাতত বদ্রীনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের ১৩টি জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। চামোলির জেলাশাসক সূত্রে জানানো হয়, বর্তমানে সকল তীর্থযাত্রীকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। যতক্ষণ না আবহাওয়ার উন্নতি হচ্ছে তীর্থযাত্রীদের জোশীমঠ ও পাণ্ডুকেশ্বরে থাকতে বলা হয়েছে। দুর্যোগের আশঙ্কার জেরে ১৮ অক্টোবর চামোলি জেলার সব স্কুল রাখা হচ্ছে।

