Restaurante-tiendas-1Miscellaneous 

পুজোয় বিশেষ ছাড়ের নির্দেশিকা রেস্তোরাঁ-দোকানে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পুজোয় ছাড় রেস্তোরাঁ ও দোকানগুলিতে। পুজোর প্রাক্কালে বিশেষ ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। সরকারিভাবে জারি করা নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে, ১০ অক্টোবর থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত রাজ্যের দোকান, রেস্তোরাঁ ও পানশালা স্বাভাবিক সময় পর্যন্ত খোলা থাকবে। সূত্রের খবর, করোনা আবহে রেস্তোরাঁ ও পানশালার ব্যবসা প্রভূত ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, সাধারণভাবে উৎসবের সময়ে এই ব্যবসাগুলিতে ক্রেতাদের অতিরিক্ত চাহিদা থাকে। রেস্তোরাঁ ও পানশালার ব্যবসায়ীরা উৎসবের সময়ে ক্রেতাদের এই অতিরিক্ত চাহিদা মিটিয়ে যাতে ব্যবসার ক্ষতি কিছুটা হলেও সামাল দিতে পারেন, তা জন্যই এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে জানা যায়।

Related posts

Leave a Comment