গুয়াহাটি হাই কোর্টে ২৩৭ এলডিএ ও কপিইস্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্রাজুয়েট ডিগ্রিধারী ভারতীয় নাগরিকদের থেকে ২৩৭ জনকে নিচ্ছে গুয়াহাটি হাইকোর্টে। এলডিএ এবং কপিইস্ট পদে নিয়োগ হবে অসমের জেলা আদালত গুলিতে। নীচের মতো যোগ্যতার প্রার্থীরা নিজের পছন্দের জেলার শূন্যপদে আবেদন করবেন। আবেদনটি দুটি ক্যাটেগরির জন্যই গ্রাহ্য হবে।
নিয়োগ হবে বারপেটা, বনগাইগাঁও, কাছাড়, চিরং, দারং, ধেমাজি, ধুবড়ি, ডিব্রুগড়, ডিমা হাসাও, গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি, জোরহাট, কামরূপ (এম), কামরূপ – আমিনগাঁও, কার্বি আংলং, করিমগঞ্জ, কোকরাঝাড়, লখিমপুর, মরিগাঁও, নগাঁও, নলবাড়ি, শিবসাগর, সোনিতপুর, তিনসুকিয়া এবং উদালগুড়িতে।
যে কোনও শাখার স্বীকৃত গ্র্যাজুয়েট তরুণ-তরুণীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার নলেজের ৩ মাসের সার্টিফিকেট থাকতে হবে। অসমের অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ (অসমীয়া) জানতে হবে। অসম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন থাকতে হবে।
৩১-১০-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তফশিলি/ ওবিসি/ এমওবিসি/ প্রতিবন্ধীদের জন্য বয়সের ছাড় আছে। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা।
প্রার্থিবাছাই হবে প্রথম ধাপে ১২০ নম্বরের কমন রিটেন টেস্ট এবং দ্বিতীয় ধাপে ১৫ নম্বরের মৌখিক। শূন্যপদের ৩ গুণ প্রার্থীকে মৌখিকে ডাকা হবে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৩০০ (তফশিলি হলে ১৫০) টাকা। ফি দিতে পারবেন ৩ নভেম্বর ব্যাঙ্কের কাজের সময় পর্যন্ত।
দরখাস্ত করবেন অনলাইনে www.ghconline.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ অক্টোবর বিকেল ৫টার মধ্যে। বিজ্ঞপ্তি নং HC.XXXVII-16/2021/ 289 /R. cell. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

