IOCLCentral Government Government Jobs 

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ৭১ কোয়ালিটি কন্ট্রোল আফিসার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে ৭১ জনকে নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে নিয়োগ হবে রিফাইনারিজ ডিভিশন বা মারকেটিং ডিভিশন -এর কোনও ইউনিট বা লোকেশনে।

অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার (গ্রেড এ০): শূন্যপদ ৭১টি (অসং ২৮, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৭, ওবিসি (এনসিএল) ১৯, প্রতিবন্ধী ৬, আর্থিকভাবে দুর্বল ৭)।

শিক্ষাগত যোগ্যতা:- স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পুরো সময়ের রেগুলার কোর্সে অন্তত ৬০ (তফশিলি/ প্রতিবন্ধী হলে অন্তত ৫৫) শতাংশ নম্বর নিয়ে পাশ করা কেমিস্ট্রি/ কেমিস্ট্রির সমতুল (ইনঅর্গানিক/ অর্গানিক/ অ্যানালিটিক্যাল/ ফিজিক্যাল/ অ্যাপ্লায়েড কেমিস্ট্রি/ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি) ডিসিপ্লিনের মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে মাস্টার্স ডিগ্রির রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে পেট্রোলিয়াম/ পেট্রোকেমিক্যাল/ পলিমার/ ফার্টিলাইজার ইউনিট ল্যাবরেটরীতে টেস্টিং/ আর অ্যান্ড ডি/ কোয়ালিটি কন্ট্রোল -এ এবং/ অথবা কোনও NABL স্বীকৃত ল্যাবরেটরিতে কেমিক্যাল ডিসিপ্লিনে, Lubricants/Petroleum and Products গ্রুপের অধীনস্থ টেস্টিং ফিল্ডে অন্তত ২ বছরের ক্রমবর্ধমান অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষকতা এবং রিসার্সের অভিজ্ঞতা থাকলে তা সংশ্লিষ্ট অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে।

৩০-৯-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

প্রর্থিবাছাই হবে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন/ গ্রুপ টাস্ক এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় ২টি পার্ট (জেনারেল অ্যাপ্টিটিউড এবং ডিসিপ্লিন নলেজ)। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ।

কলকাতা, দিল্লি, চেন্নাই এবং মুম্বইয়ের কেন্দ্রগুলিতে লিখিত পরীক্ষা হবে সম্ভাব্য ৭ নভেম্বর, ২০২১ তারিখে। তালিকাভুক্ত প্রার্থীদের জানানো হবে তাঁদের ই-মেল আইডি/ এসএমএস -এর মাধ্যমে। যাঁরা দরখাস্তের ফি জমা করেছেন তাঁদের থেকে নির্বাচিত প্রথম দিকের সব যোগ্য প্রার্থীদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে।

ফি বাবদ ৩০০ টাকা জমা দেবেন SBI e-collect -এর মাধ্যমে, ২১ অক্টোবর, বিকেল ৫টার মধ্যে। তফশিলি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না।

আবেদন করবেন অনলাইনে www.iocl.com ওয়েবসাইেটর মাধ্যমে, ২২ অক্টোবর, বিকেল ৫টার মধ্যে। ধাপে-ধাপে আবেদন করার পদ্ধতি সহ সব বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং RD-2021.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment