ইএসআইসিতে ২১ টিউটর`
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টিউটর পদে ২১ জনকে নিচ্ছে গুলবার্গের ইএসইসি ডেন্টাল কলেজে। নিয়োগ হবে ১ বছরের চুক্তির ভিত্তিতে।
টিউটর: মোট শূন্যপদ ২১টি (অসং ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ২)। ডেন্টাল সার্জারির ব্যাচেলর ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ২১-১০-২০২১ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। থোক মাইনে মাসে ৭৬,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা এবং ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে ২১ ও ২২ অক্টোবর। মোট ৩০ নম্বরের লিখিত পরীক্ষা হবে ২১ অক্টোবর দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত। পাশ করা প্রার্থীদের তালিকা ওই দিনই বিকেল ৫টার সময় কলেজ নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। সফল প্রার্থীদের ২২ অক্টোবর হবে ইন্টারভিউ।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://www.esic.nic.in ওয়েবসাইটে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২২৫ টাকা। ফি জমা দেবেন কোনও সিডিউল ব্যাঙ্কের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ড্রাফটি কাটবেন ‘ESI Corporation’-এর অনুকূলে। যেন তা “Kalaburagi”-এ ভাঙানোর যোগ্য হয়। সঠিকভাবে পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন জন্মতারিখের প্রমাণপত্র, বিডিএস সার্টিফিকেট ও মার্কশিট, থাকলে এমডিএস সার্টিফিকেট ও মার্কশিট, প্রয়োজন হলে ইন্টার্নশিপ সম্পূর্ণ করার সার্টিফিকেট, স্টেট ডেন্টাল কাউন্সিলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, কোনও সচিত্র পরিচয়পত্র ইত্যাদির মূল এবং ২ কপি পাসপোর্ট মাপের ছবি ও ডিমান্ড ড্রাফটের মূলটি। এছাড়া এসবের ২ কপি করে স্বপ্রত্যয়িত জেরক্সও সঙ্গে নেবেন। এগুলি ২১ অক্টোরব বাছাই পরীক্ষার সময় হাতে হাতে জমা করতে হবে এই ঠিকানায়: Office of the Dean, ESIC Dental College, Kalaburagi.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

