NIOSCentral Government Government Jobs 

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ে ৯০ অফিসার, সুপারভাইজর, অ্যাসিস্ট্যান্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অফিসার (গ্রুপ-এ), সুপারভাইজর (গ্রুপ-বি) ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ-সি) পদে ৯০ জনকে নিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এটি ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত প্রতিষ্ঠান।

ইডিপি সুপারভাইজর (গ্রুপ-বি): শূন্যপদ ৩৭টি। স্বীকৃত ব্যাচেলর ডিগ্রি এবং কোনও বড়, নামী প্রতিষ্ঠানে প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম ডেভেলপমেন্ট -এর ৩ বছরের কাজের অভিজ্ঞতা। নিয়োগ হবে সরাসরি। বয়স ৩৭ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ-সি): শূন্যপদ ৩৬টি। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং ঘণ্টায় ৬০০০ key depression -এর গতি -সহ কম্পিউটারে কাজ করার দক্ষতা। নিয়োগ হবে সরাসরি। বয়স ২৭ বছরের মধ্যে। মাইনে ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা।

অ্যাকাডেমিক অফিসার (গ্রুপ-এ): শূন্যপদ ১৭টি। সরাসরি নিয়োগ হবে ১৭টি ভিন্ন ডিসিপ্লিনে। প্রতিটি ডিসিপ্লিনে শূন্যপদ একটি করে। অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের মাস্টার্স ডিগ্রি। বয়স ৩৭ বছরের মধ্যে। মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে।

দরখাস্ত বা আবেদনের ফি বাবদ গ্রুপ-এ পদের অসংরক্ষিত এবং ওবিসি প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা। গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদের অসংরক্ষিত এবং ওবিসি প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা। গ্রুপ-এ এবং গ্রুপ-বি পদের তপশিলি এবং আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের দিতে হবে ২৫০ টাকা। আর গ্রুপ-সি পদে তপশিলি ও আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের দিতে হবে ১৫০ টাকা। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ১০ অক্টোবরের মধ্যে।

দরখাস্ত করবেন www.nios.ac.in ওয়েবসাইটের মাধ্যমে, ১০ অক্টোবরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা, পরীক্ষার সিলেবাস, নিয়োগের নিয়মাবলী, মাইনে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং NIOS/RC/01/2021.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

Related posts

Leave a Comment