ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ারে ১৭৩ অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সিনিয়র মেডিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন ডিসিপ্লিনে ১৭৩ জনকে নিচ্ছে ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডে।
সিনিয়র মেডিক্যাল অফিসার: শূন্যপদ ১৩টি। এমবিবিএস ডিগ্রিধারীরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ৩৩ বছরের মধ্যে। মাইনে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার: শূন্যপদ ৭টি। হিন্দির মাস্টার ডিগ্রিধারীরা ইংরেজি ঐচ্ছিক বিষয় নিয়ে পড়ে থাকলে বা ইংরেজির মাস্টার ডিগ্রিধারীরা হিন্দি ঐচ্ছিক বিষয় নিয়ে পড়ে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ৬৮টি। জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ৩৪টি। জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): শূন্যপদ ৩১টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। অটোক্যাডের জ্ঞান থাকলে অতিরিক্ত সুবিধা পাবেন। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ২৯,৬০০ – ১,১৯,৫০০ টাকা।
সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট: শূন্যপদ ২০টি। ইন্টারমিডিয়েট সিএ বা সিএমএ পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ২৯,৬০০ – ১,১৯,৫০০ টাকা।
প্রার্থীবাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে। এরপর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে www.nhpcindia.com ওয়েবসাইটের মাধ্যমে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২৫০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: NH/Rectt. /02/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

