assam riflesCentral Government Police/Defence 

অসম রাইফেলসে ১,২৩০ টেকনিক্যাল ও ট্রেডসম্যান

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্রুপ-বি ও গ্রুপ-সি পদে টেকনিক্যাল ও ট্রেডসম্যান হিসেবে ১,২৩০ জন তরুণ-তরুণীকে নিচ্ছে অসম রাইফেলসে। নিয়োগ হবে রালির মাধ্যমে। রালি হবে এবছরের ১ ডিসেম্বর। প্রার্থীরা যে রাজ্যের জন্য আবেদন করবেন, তাঁদের সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। রালি হবে ডিফু (অসম), কাৰ্বিআংলং (অসম), শিলং (মেঘালয়), জোরহাট (অসম), শিলচর (অসম), লাখরা (অসম)।

পশ্চিমবঙ্গের জন্য মোট শূন্যপদ ৫০টি। মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।

বয়স হতে হবে ১-৮-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১-৮-১৯৯৮ থেকে ১-৮-২০০৩ তারিখের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শারীরিক মাপজোক হতে হবে হাবিলদার (এক্স-রে অ্যাসিস্ট্যান্ট/ ইনস্ট্রুমেন্ট রিপেয়ারার/মেকানিক/ সার্ভেয়র), রাইফেলম্যান (ইলেক্ট্রিক্যাল ফিটার সিগন্যাল/ লাইনম্যান ফিল্ড/ ইলেক্টিশিয়ান মেকানিক ভেহিকল/ প্লাম্বার/ কুক/ বার্বার/ মেল সাফাই/ ইঞ্জিনিয়ার ইক্যুইপমেন্ট মেকানিক/ আপহোলস্টার), ওয়ারেন্ট অফিসার (ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট) পদের কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রে উচ্চতায় ১৭০ (গোর্খা, গাড়োয়াল সহ অসম, ত্রিপুরা রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে ১৬৫, তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৬২.৫) সেমি। বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ (গোর্খা, গাড়োয়াল সহ অসম, ত্রিপুরা রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে ৭৮ ও ৮৩, তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৭৬ ও ৮১) সেমি।

অন্যদিকে নায়েব সুবেদার (ব্রিজ অ্যান্ড রোড), রাইফেলম্যান (ভেহিকল মেকানিক/ ইলেক্ট্রিশিয়ান/ মশালচি), ওয়ারেন্ট অফিসার (ফার্মাসিস্ট) এবং রাইফেলউইমেন (ফিমেল সাফাই) পদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে উচ্চতায় ১৭০ (গোর্খা, গাড়োয়াল সহ উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে ১৬৫, তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৬২.৫) সেমি। বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ (গোর্খা, গাড়োয়াল সহ উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে ৭৮ ও ৮৩, তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৭৬ ও ৮১) সেমি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ক্ষেত্রে উচ্চতায় ১৫৭ (গোর্খা, গাড়োয়াল সহ উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে ১৫৫, তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৫০, দার্জিলিং জেলার ৩টি সাবডিভিশনের ক্ষেত্রে ১৫২.৫, উত্তর-পূর্বাঞ্চলের তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৪৭.৫) সেমি।

এছাড়া হাবিলদার (ক্লার্ক) এবং ওয়ারেন্ট অফিসার (পিএ) পদের পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ (গোর্খা, গাড়োয়াল সহ অসম, ত্রিপুরা রাজ্যের প্রার্থী ও তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৬২.৫) সেমি। বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৭ ও ৮২ (গোর্খা, গাড়োয়াল সহ অসম, ত্রিপুরা রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে ৭৭ ও ৮২, তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৭৬ ও ৮১) সেমি।

প্রার্থীবাছাই হবে শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতা, লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট (স্কিল টেস্ট) ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে http://www.assamrifles.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ অক্টোবরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে গ্রুপ-বি পদের ক্ষেত্রে ২০০ টাকা এবং গ্রুপ-সি পদের ক্ষেত্রে ১০০ টাকা। ফি জমা করবেন অনলাইনে অথবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাউন্টারে। জমা দেবেন ‘HQ DGAR, Recruitment Branch, Shillong- 10′-এর অনুকূলে এই অ্যাকাউন্ট নম্বরে: SBI Current Account No. 37088046712, SBI Laitkor Branch, IFSC Code: SBIN0013883. তফশিলি, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment