নিউ ইন্ডিয়া আশিওরেন্সে ৩০০ জেনারেলিস্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অফিসার (জেনারেলিস্ট) পদে ৩০০ জনকে নিচ্ছে নিউ ইন্ডিয়া আশিওরেন্স কোম্পানি লিমিটেডে। নিয়োগ হবে স্কেল-১ পদে।
যে কোনও শাখার গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েশন স্তরে অন্তত ৬০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর থাকা চাই। চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য। তাঁদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের সময় প্রমাণপত্র দাখিল করতে হবে যাতে তাঁরা ৩০.৯.২০২১ তারিখের পূর্বে শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় পাশ করেছেন।
বয়স হতে হবে ১-৪-২০২১ তারিখের হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ৩২,৭৯৫ – ৬২,৩১৫ টাকা।
প্রার্থীবাছাই হবে ৩টি ফেজে পরীক্ষার মাধ্যমে। প্রথম ফেজের প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ নম্বর, দ্বিতীয় ফেজের মেইন পরীক্ষায় ২০০ নম্বর এবং তৃতীয় ফেজে থাকবে ইন্টারভিউ।
আবেদন করবেন অনলাইনে www.newindia.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ২১ সেপ্টেম্বরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৭৫) টাকা। ফি জমা দেবেন অনলাইনে। এই নিয়োগের রেফারেন্স নং: CORP.HRM/AO/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

