অয়েল ইন্ডিয়া লিমিটেডে ৫৩৫ ওয়ার্কপারসন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন গ্রেড-থ্রি পদে ৫৩৫ জনকে নিচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেডে। নিয়োগ হবে দেশের বিভিন্ন ফিল্ড হেডকোয়ার্টার ও অফিসগুলিতে।
পোস্ট কোড-AEL12021: শূন্যপদ ৩৮টি। পোস্ট কোড-AFI12021: শূন্যপদ ১৪৪টি। পোস্ট কোড-AMA12021: শূন্যপদ ৪২টি। পোস্ট কোড-AMC12021: শূন্যপদ ১৩টি। পোস্ট কোড-AMD12021: শূন্যপদ ৯৭টি। পোস্ট কোড-AME12021: শূন্যপদ ৪০টি। পোস্ট কোড-AOB12021: শূন্যপদ ৮টি। পোস্ট কোড-AOT12021: শূন্যপদ ৪টি। পোস্ট কোড-ATC12021: শূন্যপদ ৮টি। পোস্ট কোড-ATI12021: শূন্যপদ ৮১টি। পোস্ট কোড-ATO12021: শূন্যপদ ৪৪টি। পোস্ট কোড-ATS12021: শূন্যপদ ৫টি। পোস্ট কোড-ATW12021: শূন্যপদ ৬টি। পোস্ট কোড-AIT12021 : শূন্যপদ ৫টি।
সংশ্লিষ্ট ট্রেড অনুযায়ী উচ্চমাধ্যমিক পাশ অথবা মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেটধারী হতে হবে। বয়স হতে হবে ২৩-০৯-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ২৬,৬০০ – ৯০,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। কম্পিউটার বেসড পরীক্ষায় উত্তরের জন্য সময় পাবেন ৩ ঘন্টা।
আবেদন করবেন অনলাইনে https://www.oil-india.com ওয়েবসাইটের মাধ্যমে, ২৩ সেপ্টেম্বরের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। জমা দেবেন পেমেন্ট গেটওয়ের মাধ্যেম। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: HRAQ/REC-WP-B/2021-06. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

