৫৮৮ ম্যানেজমেন্ট ট্রেনি নিচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড

Coal India Limited

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গেট ২০২১ -এর মাধ্যমে ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৫৮৮ জন ব্যাচেলর ও মাস্টার ডিগ্রিধারীকে নিচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড। নেওয়া হবে মাইনিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং জিওলজি ডিসিপ্লিনে। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে।

জিওলজি ডিসিপ্লিনের প্রার্থীদের অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজি/ জিওফিজিক্স/ অ্যাপ্লায়েড জিওফিজিক্সের এমএসসি বা এম টেক ডিগ্রিধারী হতে হবে। বাকি ডিসিপ্লিনের প্রার্থীদের অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার বি ই/ বি টেক/ বি এসসি (ইঞ্জিঃ) ডিগ্রিধারী হতে হবে। সব ডিসিপ্লিনের ক্ষেত্রেই ৪-৮-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

প্রার্থিবাছাই হবে গেট-২০২১ -এর স্কোরের ভিত্তিতে।

ফি বাবদ অনলাইনে দিতে হবে ১,১৮০ টাকা, ৯ সেপ্টেম্বরের মধ্যে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন অনলাইনে www.coalindia.in ওয়েবসাইটের মাধ্যমে, ৯ সেপ্টেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং 03/2021.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *