HURLCentral Government Government Jobs 

হিন্দুস্তান উর্বরক ও রসায়ন লিমিটেডে ৫১৩ নন-এক্সিকিউটিভ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ার, স্টোর অ্যাসিস্ট্যান্ট, জুনিয়ার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি পদে ৫১৩ জনকে নিচ্ছে হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন লিমিটেড। এটি ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড-এর সাথে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এনটিপিসি লিমিটেড এবং কোল ইন্ডিয়া লিমিটেডের একটি যৌথ উদ্যোগ। নেওয়া হবে সদ্য পাস করা এবং অভিজ্ঞ প্রার্থীদের থেকে। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে।

সদ্য পাস করা প্রার্থীদের নেওয়া হবে নীচে বলা ডিসিপ্লিন এবং পদে:–
কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল,ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লিনে, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (ওয়ান) পদে। মোট শূন্যপদ ৯০টি। প্রার্থীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের পুরো সময়ের ডিপ্লোমাধারী হতে হবে। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

অভিজ্ঞ প্রার্থীদের নেওয়া হবে নীচে বলা ডিসিপ্লিনে:–
অ্যামোনিয়া, ইউরিয়া, অফসাইট অ্যান্ড ইউটিলিটিজ, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, স্টোর, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইউরিয়া প্রোডাক্ট হ্যান্ডলিং, এনভায়রণমেন্ট অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাস্যুরেন্স অ্যান্ড ইনস্পেকশন ডিসিপ্লিনে। মোট শূন্যপদ ৪২৩টি।

পদ অনুযায়ী প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে এক বা একাধিক সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের পুরো সময়ের ডিপ্লোমাধারী বা ৫০ শতাংশ নম্বর নিয়ে বিএ/ বি এসসি/ বি কম ডিগ্রিধারী বা কেমিস্ট্রি, ফিজিক্স ও ম্যাথমেটিক্সের বি এসসি ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে ৫ ও ১০, ৫, ১০ ও ১৫ বছরের। বয়স হতে হবে ৩০/ ৩৫/ ৪০ বছরের মধ্যে।

বয়স ও অভিজ্ঞতার হিসেব করতে হবে ৩১-০৩-২০২১ তারিখের হিসেবে। মাইনে প্রতি বছরে ফ্রেশারদের ক্ষেত্রে ৩ লাখ, ৫ বছরের অভিজ্ঞদের ক্ষেত্রে গড় ৪.১ লাখ, ১০ বছরের অভিজ্ঞদের ক্ষেত্রে গড় ৪.৯ লাখ এবং ১৫ বছরের অভিজ্ঞদের ক্ষেত্রে গড় ৫.৮ লাখ টাকা।

প্রার্থিবাছাই হবে প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (অবজেক্টিভ টাইপ) এবং পরে ট্রেড টেস্টের মাধ্যমে।

ফি বাবদ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে হবে ৩০০ টাকা।

দরখাস্ত করবেন অনলাইনে https://hurl.net.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৬ অগস্টের মধ্যে। বিজ্ঞপ্তি নং NE/1/2021. আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment