RCFLCentral Government Training 

রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডে ১০৪ ট্রেড অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ (এইচআর) ট্রেনি, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ ট্রেনি, মেডিকেল ল্যাব (প্যাথলজি) ট্রেনি এবং আরও অন্যান্য ট্রেডে ট্রেনিংয়ের জন্য ১০৪ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ -র অধীনে। নীচের মতো যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন।

রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ (এইচআর) ট্রেনি: শূন্যপদ ১০টি। অ্যাটেন্ড্যান্ট অপারেটর কেমিক্যাল প্লান্ট (এওসিপি) ট্রেনি: শূন্যপদ ৬০টি। অ্যাকাউন্টস এক্সিকিউটিভ ট্রেনি: শূন্যপদ ১০টি। মেডিক্যাল ল্যাব (প্যাথোলজি) ট্রেনি: শূন্যপদ ৫টি। ডিপ্লোমা (কেমিক্যাল, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল এবং মেকানিক্যাল): মোট শূন্যপদ ১৯টি।

পদ অনুযায়ী প্রার্থীদের ইংরিজির বেসিক নলেজ সহ গ্র্যাজুয়েট/ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স/ বায়েলজি-সহ কেমিস্ট্রির বিএসসি পাশ/ কমার্সের উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েট ও ফিনান্সিয়াল সেক্টরে ২ বছরের অভিজ্ঞতা বা বি কম, বিবিএ বা ইকনমিক্স-সহ গ্র্যাজুয়েট ডিগ্রিধারী/ বিজ্ঞান ও অঙ্ক নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ/ সংশ্লিষ্ট বিষয়ের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী হতে হবে।

তফশিলি এবং শারীরিক প্রতিবন্ধীরা নম্বরে ৫ শতাংশ ছাড় পাবেন। ১-১১-২০২০ তারিখের হিসেবে মেডিক্যাল ল্যাব (প্যাথোলজি) ট্রেনি ট্রেডের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ – ২১ বছরের মধ্যে এবং বাকি সব ট্রেডের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ – ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত, প্রতিবন্ধী ও অন্যান্যদের জন্য বয়সের ছাড় আছে।

রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ (এইচআর) ট্রেনি এবং অ্যাকাউন্টস এক্সিকিউটিভ ট্রেনি ট্রেডের ক্ষেত্রে ট্রেনিং হবে ১৪ মাসের এবং বাকি ট্রেডগুলির ক্ষেত্রে ১২ মাসের। ট্রেনিং হবে TROMBAY এবং THAL-এ। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড – উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ মাসে ৭,০০০ টাকা, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস বা ডিপ্লোমা হোল্ডার মাসে ৮,০০০ টাকা এবং গ্র্যাজুয়েট বা ডিগ্রি অ্যাপ্রেন্টিস মাসে ৯,০০০ টাকা।

প্রার্থিবাছাইয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা অর্জনে পাওয়া নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে। যাঁরা সিজিপিএ/ সিপিআই বা অন্য গ্রেড পেয়েছেন তাঁরা দরখাস্তে গ্রেডের সমতুল নম্বরের শতাংশ হার উল্লেখ করবেন। চূড়ান্ত বাছাইয়ের সময় এ বিষয়ে সার্টিফিকেট জমা করতে হবে। মেধাতালিকা অনুযায়ী নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। বাছাইদের “ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনি” হিসেবে নেওয়া হবে। যোগদানের জন্য ১ সপ্তাহ সময় দেওয়া হবে।

আবেদন করবেন অনলাইনে www.rcfltd.com ওয়েবসাইটের মাধ্যমে, ৭ অগস্টের মধ্যে। আবেদন করার সময় পাসপোর্ট মাপের রঙিন ছবি এবং সই -এর স্ক্যান আপলোড করতে হবে। আবেদন করার পদ্ধতি সহ সব বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment