একাদশ শ্রেণিতে ১২৫ জন অতিরিক্ত পড়ুয়া ভর্তি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : একাদশে ভর্তি বেশি সংখ্যায়। সূত্রের খবর, এবারে স্কুলগুলিতে একাদশ শ্রেণিতে ১২৫ জন অতিরিক্ত পড়ুয়া ভর্তি করা হবে বলে জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এ বিষয় জানানো হয়। উল্লেখ করা যায়, করোনা আবহজনিত পরিস্থিতিতে বিশেষ পদ্ধতির মাধ্যমে মূল্যায়নে এবার মাধ্যমিকে পাশ করানো হয়েছে ১০০ শতাংশ পড়ুয়াকেই। উচ্চ শিক্ষায় এত পড়ুয়ার ভর্তি নিয়ে জল্পনা তৈরি হয়। সেই সমস্যা মেটাতেই রাজ্যের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। উল্লেখ্য, সর্বোচ্চ ২৭৫ জন পড়ুয়া ভর্তি করা যেত। এবার ৪০০ জনকে ভর্তি করা যাবে।

