অ্যাগ্রিকালচারাল রিসার্চে ৬৫ অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ও ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার পদে ৬৫ জনকে নিচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাগ্রিকালচারাল রিসার্চের অধীনস্থ রিসার্চ ইনস্টিটিউটগুলিতে। প্রার্থীবাছাই করবে অ্যাগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ডে।
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (এও): শূন্যপদ ৪৪টি। ফাইনাল পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর সহ যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা কম্পিউটারে কাজের জ্ঞান থাকলে আবেদন করতে পারেন।
ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার (এফ অ্যান্ড এও): শূন্যপদ ২১টি। ফাইনাল পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর সহ যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা কম্পিউটারে কাজের জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। পোস্ট গ্র্যাজুয়েশন স্তরে ফিন্যান্স/ একাউন্টিং/ কমার্স স্পেশ্যালাইজেশন হিসেবে পরে থাকলে অথবা সিএ/ আইসিডব্লিউএ/ সিএস ডিগ্রিধারী হলে ভাল।
বয়স হতে হবে ২৩-৮-২০২১ তারিখের হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৪০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ২টি পার্টে।
আবেদন করবেন অনলাইনে http://asrb.org.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২৩ আগস্টের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে প্রতিটি পদের জন্য ৫০০ (উভয় পদের ক্ষেত্রে ১,০০০) টাকা এবং তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের ক্ষেত্রে ২০ (উভয় পদের ক্ষেত্রে ৪০) টাকা। জমা দেবেন অনলাইনে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। এই নিয়োগের ফাইল নং: 2(2)/2021-Exam.II. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

