১১১ ইঞ্জিনিয়ার নিচ্ছে অসম পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়ার ইঞ্জিনিয়ার (সিভিল) পদে ১১১ জনকে নিচ্ছে অসম পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। অসমের স্থায়ীবাসিন্দা ও নীচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পাবেন। কাজ করতে হবে অসমে।
মোট শূন্যপদ ১১১ (ওপেন ক্যাটেগরি ৭৪ (এরমধ্যে মহিলাদের জন্য ২২টি), তফশিলি জাতি ৬ (এরমধ্যে মহিলাদের জন্য ২টি), ওবিসি/ এমওবিসি ২০ (এরমধ্যে মহিলাদের জন্য ৬টি), আর্থিকভাবে দুর্বল ১১ (এরমধ্যে মহিলাদের জন্য ৩টি)। মোট ১১১টি শূন্যপদের মধ্যে ৫টি শূন্যপদ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
এআইসিটিই স্বীকৃত ইনস্টিটিউট থেকে সিভিস ইঞ্জিনিয়ারিং -এর ৩ বছরের ডিপ্লোমাধারী প্রার্থীরা আবেদন করতে পারেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা কোনও ওয়েটেজ পাবেন না।
১) প্রার্থীকে অসমের স্থায়ী বাসিন্দ হতে হবে। দরখাস্তের সঙ্গে ২) অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট দিতে হবে। অথবা ৩) অসম এমপ্লমেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে। ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২১ বছরের মধ্যে। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা।
প্রার্থিবাছাই হবে শিক্ষাগত ফলাফলের ভিত্তিতে। এক্ষেত্রে ওয়েটেজ থাকবে এইচএসএলসি -র জন্য ২ শতাংশ এবং ডিপ্লোমার জন্য ৮০ শতাংশ।
কোনও দরখাস্তের ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন https://phe.assam.gov.in/ বা https://jjmassam.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৭ অগস্টের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট: https://phe.assam.gov.in/
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

