কেন্দ্রীয় সরকারে ৪২ অ্যাসিস্ট্যান্ট ও অ্যাকাউন্ট্যান্ট

accountant

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদে ৪২ জনকে নিচ্ছে কেন্দ্রীয় সরকারে। প্রার্থীবাছাই করবে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস।

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৮টি। যে কোনও শাখার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। মাইনে লেভেল-৭ অনুযায়ী।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৩০টি। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা কম্পিউটার এবং উইন্ডোজ/ নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম/ ল্যান আর্কিটেকচারের জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। মাইনে লেভেল-২ অনুযায়ী।

জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট: শূন্যপদ ৪টি। ম্যাথ/ স্ট্যাটিসটিক্সের ব্যাচেলর ডিগ্রিধারী অথবা কমার্সের ব্যাচেলর ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। মাইনে লেভেল-৪ অনুযায়ী।

সবক্ষেত্রেই বয়স হতে হবে ১৪-৮-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, কম্পিউটার নলেজ/ স্কিল টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। নেগেটিভ মার্কিং আছে। এক্ষেত্রে কোনও ইন্টারভিউ নেই।

আবেদন করবেন অনলাইনে www.natboard.edu.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৪ আগস্টের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১,৫০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজে কাছে রাখবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 21005/RECT/2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *