১৬৮ ট্রেনিং প্লেসে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ধারীদের থেকে ১৬৮ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের কোচি রিফাইনারি। ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা হোল্ডারদের পাশ করে থাকতে হবে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে। অ্যাপ্রেন্টিসশিপ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ১৯৭৩ -এর অধীনে ১ বছরের ট্রেনিং হবে এই ঠিকানায়: BPCL, Kochi Refinery, Ambalamugal, Kochi. ট্রেনিং সম্পূর্ণ হলে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড চাকরি দিতে বাধ্য থাকবে না বা প্রার্থীরাও চাকরির দাবি করতে পারবেন না।
যাঁরা অ্যাপ্রেন্টিসশিপ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ১৯৭৩ -এর অধীনে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন বা এখন নিচ্ছেন এবং/ অথবা যাঁদের ১ বছর/ তার বেশি সময়ের কাজের অভিজ্ঞতা আছে তাঁরা আবেদনের যোগ্য নন।
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ট্রেনিং হবে ৮টি ইঞ্জিনিযারিং/ টেকনোলজি ডিসিপ্লিনে। মোট ট্রেনিং প্লেস ১২০টি।
প্রার্থীদের অন্তত ৬০ (তফশিলি/ প্রতিবন্ধী হলে অন্তত ৫০) শতাংশ নম্বর নিয়ে কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে প্রথম শ্রেণির পুরো সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। ১ বছরের ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ২৫,০০০ টাকা।
টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসদের ট্রেনিং হবে ৪টি ইঞ্জিনিযারিং/ টেকনোলজি ডিসিপ্লিনে। মোট ট্রেনিং প্লেস ৪৮টি।
প্রার্থীদের অন্তত ৬০ (তফশিলি/ প্রতিবন্ধী হলে অন্তত ৫০) শতাংশ নম্বর নিয়ে কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে প্রথম শ্রেণির পুরো সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্প্লোমাধারী হতে হবে। ১ বছরের ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ১৮,০০০ টাকা।
১-৮-২০২১ তারিখের হিসেবে অ্যাপ্রেন্টিসদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ১-৮-১৯৯৪ থেকে ১-৮-২০০৩ তারিখের মধ্যে।
প্রার্থিবাছাই হবে ডিগ্রি/ ডিপ্লোমায় পাওয়া নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত হবে ক্যাটেগরি অনুযায়ী। সেসময়ে থাকা-খাওয়ার খরচ প্রার্থীকেই বহন করতে হবে। ইন্টারভিউয়ের জন্য বাছাই প্রার্থীরা তাঁদের নামের তালিকা পাবেন http://www.boat-srp.com ওয়েবসাইটে।
ওয়েব পোর্টালে এনরোল সংক্রান্ত প্রশ্ন থাকলে মেল করতে পারেন studentquery@boat-srp.com বা klplacement@boat-srp.com আইডি-তে।
ন্যাশনাল ওয়েব পোর্টালে এনরোল্ড হতে www.mhrdnats.gov.in সাইটে গিয়ে “এনরোল”-এ ক্লিক করে আবেদনের ফর্ম পূরণ করবেন, পাবেন একটি ইউনিক এনরোলমেন্ট নম্বর। ১ দিন অপেক্ষা করবেন এনরোলমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাপ্রোভালের জন্য। NATS portal -এ এনরোল করতে হবে ২০ জুলাইয়ের মধ্যে। “Bharat Petroleum Corporation Ltd, Kochi Refinery ” -তে অনলাইন আবেদন করতে হবে ২৫ জুলাইয়ের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.bharatpetroleum.in
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
আবেদন করতে ক্লিক করুন: || এনরোল/ রেজিস্ট্রেশন || লগইন ||

