VIZAG STEELCentral Government Training 

৩১৯ ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে ভাইজাগ স্টিল প্লান্টে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার সহ ১০টি ট্রেডে মোট ৩১৯ ট্রেড অ্যাপ্রন্টিস নিচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের – বিশাখপত্তনম স্টিল প্লান্টে। ১ বছরের ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ -র অধীনে।

মোট শূন্যপদ ৩১৯টি। এরমধ্যে ১৩টি (অস্থি প্রতিবন্ধী ৪, দৃষ্টি প্রতিবন্ধী ৩, শ্রবণ প্রতিবন্ধী ৩, মাল্টিপল ডিসএবিলিটি ৩) শূন্যপদ শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

শূন্যপদ:– ফিটার ৭৫, টার্নার ১০, মেশিনিস্ট ২০, ওয়েল্ডার (গ্যাস ও ইলেকট্রিক)৪০, মেকানিক মেশিন টুল মেনটেনেন্স ২০, ইলেকট্রিশিয়ান ৬০, কার্পেন্টার ২০, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ১৪, মেকানিক ডিজেল ৩০, কম্পিউটার অপারেটর অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (সিওপিএ) ৩০।

প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি সার্টিফিকেট-সহ আইটিআই পাশ হতে হবে। ১-১০-২০২১ তারিখের হিসেবে বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০, তফশিলি-প্রতিবন্ধীরা ১৫, ওবিসি-প্রতিবন্ধীরা ১৩ বছর বয়সের ছাড় পাবেন।

ওয়েল্ডার, কার্পেন্টার, মেকানিক ডিজেল এবং কোপা ট্রেডে ট্রেনিংয়ের সম স্টাইপেন্ড মাসে ৭,৭০০ টাকা। বাকি ট্রেডগুলির ক্ষেত্রে স্টাইপেন্ড মাসে ৮,০৫০ টাকা।

প্রসেসিং ফি বাবদ দিতে হবে২০০ (তফশিলি বা প্রতিবন্ধী হলে ১০০) টাকা। সঙ্গে ১৮ শতাংশ জিএসটি অতিরিক্ত।

প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) -এর মাধ্যমে। ১২০ মিনিটের পরীক্ষায় থাকবে অ্যাপ্টিটিউড এবং টেকনিক্যাল বিভাগের ১৫০টি প্রশ্ন। প্রতি বিভাগে ৭৫টি করে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন থাকবে, ইংরিজি ও তেলেগু ভাষায়। প্রতিপ্রশ্নে ১ নম্বর। সফল হতে তফশিলি, ওবিসি এবং প্রতিবন্ধীদের অন্তত ৪০ শতাংশ আর বাকিদের অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে। পরীক্ষা হতে পারে ৮ অগস্ট, ২০২১ তারিখে। সিবিটি-তে সফল প্রার্থীদের নথিপত্র যাচাই করা হবে। সেসময়ে জন্ম-তারিখের প্রমাণপত্র, কাস্ট/ ওবিসি/ ডিসএবিলিট/ (আর্থিকভাবে দুর্বলরা) ইনকাম ও অ্যাসেট সার্টিফিকেট, মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট এবং (প্রযোজ্য হলে) অন্যান্য সার্টিফিকেটের মূলগুলি এবং সেসবের ১ সেট স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে য়েতে হবে।

আবেদন করবেন অনলাইনে www.vizagsteel.com ওয়েবসাইটের Careers লিঙ্কের মাধ্যমে। তবে অনলাইন আবেদন করার আগে (বাধ্যতামূলক) https://apprenticeshipindia.org/ অনলাইন পোর্টালে নিজেকে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন হলে পাবেন রেজিস্ট্রেশন নম্বর। এরপর অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করবেন, ১৭ জুলাই, সন্ধে ৬টার মধ্যে। সফল হলে দরখাস্তের প্রিন্ট নিয়ে রাখবেন। বিজ্ঞপ্তি নং RINL/VSP/L&DC/Trade 2021(1)। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অ্যাপ্রেন্টিস রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment