পরীক্ষার মাধ্যমে ২৫ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: একটি ওপেন এক্সামিনেশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (সিভিল/ ইঞ্জিনিয়ার) পদে ২৫ পুরুষ ও মহিলাকে নিচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে।
অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট (সিভিল/ ইঞ্জিনিয়ার): শূন্যপদ ২৫টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারী মহিলা-পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন। ২৯-০৭-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।
পুরুষ প্রার্থীদের- উচ্চতা অন্তত ১৬৫ সেমি, বুকের ছাতির মাপ না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১ ও ৮৬ সেমি এবং ওজন উচ্চতার সঙ্গে মানানসই (অন্তত ৫০ কেজি) হতে হবে। মহিলা প্রার্থীদের- উচ্চতা অন্তত ১৫৭ সেমি এবং ওজন উচ্চতার সঙ্গে মানানসই হতে হবে।
প্রার্থিবাছাই হবে ৫টি ধাপে। শারীরিক মাপজোক/ শারীরিক সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা, ডক্যুমেন্টেশন/ ডিএমই, রিভিউ মেডিক্যাল এক্সামিনেশন এবং ইন্টারভিউ।
পরীক্ষার ফি বাবদ ৩০-০৬-২০২১ তারিখের পর কাটা ইন্ডিয়ান পোস্টাল অর্ডার ও ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে দিতে হবে ৪০০ টাকা। তফশিলি ও মহিলাদের এই ফি দিতে হবে না। আইপিও, বিডি দেবেন DIG, Group Centre, CRPF, Rampur -এর অনুকূলে। SBI-Rampur -এ প্রদেয় হতে হবে।
দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। বয়ান পাবেন পিডিএফে। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় এখনকার তোলা পাসপোর্ট মাপের ছবি সাঁটতে হবে ও সই করতে হবে। ওই ছবির আরও ২টি কপি এবং নিজের নাম-ঠিকানা লেখা ও উপযুক্ত মূল্যের ডাকটিকিট লাগানো ২টি খাম, পূরণ করা দরখাস্তের সঙ্গে দিতে হবে। এসব একটি খামে ভরে খামের ওপর লিখতে হবে “Central Reserve Police Force Assistant Commandant (Engineer/Civil) Exam, 2021”. দরখাস্ত হাতেহাতে/ ডাক মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায়: “DIG, Group Centre, CRPF, Rampur, District-Rampur, U.P.-244901”, ৩০ জুন থেকে ২৯ জুলাই, সন্ধে ৬টার মধ্যে। চোখের দৃষ্টি সংক্রান্ত তথ্য-সহ সব বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট https://crpf.gov.in/
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

