aman and east burdwanMiscellaneous Trending News 

আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত -সমস্যায় পূর্ব বর্ধমানের কৃষকরা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: যশ ও নিম্নচাপের জেরে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকার আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় সমস্যায় পড়েছেনপূর্ব বর্ধমান জেলার কৃষকরা। উল্লেখ্য,সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় এই জেলায়।

ওই জেলার রায়না, খণ্ডঘোষ, মন্তেশ্বর, গলসি, জামালপুর, কাটোয়া, মঙ্গলকোট সহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে ধানের চাষ হয়। স্থানীয় সূত্রের খবর,টানা বর্ষণে জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। এখানকার খড়ি ও কুনুর নদীর জলস্তর বেড়েছে। ফলে জল নামার কোনও লক্ষ্মণ নেই । জমি জলে ডুবে থাকায় বীজতলা নষ্ট হয়ে যাবার আশঙ্কা করছেন কৃষকরা।

সূত্রের খবর,এই জেলা থেকেই জঙ্গলমহলের জেলাগুলিতে চাল পাঠানো হয়ে থাকে। আবার মিড ডে মিলের চাল এই জেলাতে তৈরি হয়। বর্তমান পরিস্থিতিতে এই জেলায় ধান উৎপাদনে ঘাটতি হলে তার প্রভাব পড়বে।এক্ষেত্রে নতুন করে বীজতলা তৈরি করে যাতে ধান চাষে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয় তা নিয়ে তৎপরতা বাড়াতে চলেছে কৃষি দফতর।

স্থানীয় সূত্রের আরও জানা গিয়েছে, নতুন করে বীজ কিনে কৃষকদের আবার বীজতলা তৈরি করতে হবে বলে জানিয়েছেন কৃষকরা। এরফলে আর্থিক ক্ষতির মুখোমুখি হবেন কৃষকরা। এক্ষেত্রে আবার বীজতলা তৈরি করে চাষ করতে হলে চাষের সময় পিছিয়ে যাবে। ফলন কম হবে বলেও আশঙ্কা করছেন
পূর্ব বর্ধমানের কৃষকরা।

Related posts

Leave a Comment